ভি সাইনের ব্যবহার
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক অদ্ভুত কারণে আমাদের সমাজে ভি চিন্হের ব্যবহার খুবই জনপ্রিয় । শিশু থেকে প্রবীন, দরিদ্র থেকে বিত্তশালী আবার সৎ থেকে দুর্ণীতিবাজ সবাই কারণে অকারণে "ভি" দেখান । পরীক্ষায় ভালো ফলাফলের পর ছাত্রছাত্রীদের "ভি" টিভি বা পত্রিকায় দেখে মনটা ভরে যায় একঝাক উদ্দীপ্ত নবীনদের সুন্দর আগামী কল্পনা করে । কিন্তু প্রিজনসেল থেকে মুক্তি পেয়ে যখন দুর্ণীতিবাজরা হাসি হাসি মুখ করে "ভি" দেখায়, বুকে একরাশ আতংকের সাথে সাথে ছোট্র একটি প্রশ্ন জাগে মনে, "পশুদেরও তো লজ্জা থাকে, এরা কি পশু সমতুল্য ও না ?" কিছু ফ্রেন্ডকে গ্রুপছবি তোলার সময় ভি দেখাতে দেখি অনেক সময় । একজনের কাছে এর কারন জানতে চাইলে ইন্সটেন্ট উত্তর পেলাম, "ভি দেখালে ছবি সুন্দর আসে"!!! ক্রিকেট খেলার আগে আমাদের বেঙল টাইগার ক্রিকেটাররা উদার চিত্তে ভি দেখিয়ে থাকেন, আর খেলা শেষের পর শুকনো মুখগুলোতে পরাজয়ের সারি সারি গ্লানি অংকিত থাকে ।
যদিও ভি সাইনের অনেক রকমের ব্যবহার আছে, কিন্তু আমাদের সমাজে এর ব্যবহার সাধারণত ইংরেজি "ভিকটরি" বোঝানোর জন্যেই হয়ে থাকে । ইংল্যান্ডে কিন্তু কাউকে ভি দেখানো মানে তাকে ইনসাল্ট করা ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন