somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দির প্রভাব

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট্র ঘটনা দিয়েই লিখাটি শুরু করছি, ইউনিভার্সিটিতে বাংলাভাষী দুই ছাত্রের মাঝে আমার বন্ধুটি আবার খুব হিন্দি সিনেমা পাগল । আর তাই সে অনর্গল হিন্দি বলতে পারে । সহপাঠি কয়েকজন ভারতীয়ের সাথে সে খুব করে হিন্দিতে কথা বলে । যদিও আমি কখনোই গৎবাঁধা হিন্দি সিনেমা দেখতাম না, কিন্তু "দিল চাহতা হে"র মত কিছু সিনেমার কল্যানে চেষ্ঠা করলে কিছু হিন্দি বলতে পারি । ব্যক্তিগত জীবনে আমি ভারত প্রেমিক কিংবা বিদ্বেসি নই, বরং কিছু ক্ষেত্রে ওদের এগিয়ে যাবার চেষ্ঠাকে আমি পছন্দ করি। কিন্তু তারপরও আমি ভারতীয় সহপাঠিদের সাথে আমি কখনোই হিন্দি বলতে স্বাচ্ছন্দ বোঁধ করিনি । আর তাই ইংরেজি হলো ওদের সাথে কথা বলার একমাত্র মাধ্যম । আমার মনে হয়েছে, আমি পশ্চিমবন্গের অধিবাসি হলে একজন ভারতীয় হিসেবে হিন্দি বলতে কোন অস্বস্তি বোঁধ করতাম না, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে একজন ভীনদেশির সাথে বরং আন্তর্জাতিক ভাষা ইংরেজি ব্যবহার করাটাই শ্রেয় । একটা মজার তথ্য দেই, আমার বেশিরভাগ দক্ষিন ভারতীয় (বিশেষ করে তামিল) বন্ধুরাই কিন্তু হিন্দি জানে না । তো হয়েছে কী একদিন, আমার সেই হিন্দি বলা বাংলাদেশি বন্ধুটি এক তামিল ছেলের সাথে হড়হড় করে মিনিট পাঁচেক হিন্দি বলার পর বুঝল যে ওর একবর্ণ কথাও তামিল বেচারা বুঝতে পারেনি ।

মুল প্রসংগে আসি এবার, ইংরেজি না জানলে ভীনদেশে প্রয়োজনে হিন্দি বলাকে আমি গ্রহনযোগ্য বলছি । কিন্তু নিজভূমি বাংলাদেশে যখন কিছু মানুষ আরেকজন বাংলাদেশির সাথে হিন্দিতে সিনেমার মতো ডায়ালগ দেন, এটা কতটুকু গ্রহনযোগ্য ?

বাংলা ভাষার জন্যে আমাদের অনেকেই তো শহীদ হলেন । আর তাই যখন ইংরেজির অহেতুক প্রয়োগ অথবা সস্তা হিন্দি ডায়ালগে এর অস্তিত্ত একটু একটু করে বিপন্ন হতে দেখি, সত্যি বলছি রক্ত আমার টগবগ করে বিবেকহীন মানুষগুলোর বুদ্ধিহীনতার জন্যে ।
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×