সরকার পতনের লক্ষ্যে সর্বশক্তি নিয়ে মাঠে নামছে বিএনপি। এবার নেতা-কর্মীদের সবাইকে একযোগে মাঠে নামাতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই তদারকি শুরু করছেন।
দলীয় সূত্র জানায়, আন্দোলনের মাঠে শক্ত ভূমিকা রাখতে গত কয়েক দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের ডেকে খালেদা জিয়া প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক কয়েকটি ধর্মভিত্তিক দলের নেতাদের সঙ্গেও আলাদা কথা বলেছেন।
সর্বশেষ গত রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলীয় জোটের নেতাদের বৈঠক হয়েছে। ওই বৈঠকে সরকার পতনের এক দফার আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছেন, কয়েক দিন ধরে সারা দেশে যে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটছে, তা সামাল দিতে পারেনি সরকার। জনগণের জানমাল রক্ষায় প্রশাসন পুরোপুরি ব্যর্থ হওয়ায় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সরকার পতনের ক্ষেত্র প্রস্তুত হয়ে আছে। তাই পরিস্থিতি কাজে লাগিয়ে রাজপথে কঠোর অবস্থান নিতে পারলে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে।
সুত্রঃপ্রথম আলো।
আপনাদেরকে বলছি , দয়া করে আর জনগনের ভাবাবেগ নিয়ে খেলবেন না। বিগত কয়েকদিন ধরে সারা দেশ জুরে আপনারা ও আপনাদের দোসর জামাত-শিবির যে নারকীয় ধ্বংস যজ্ঞে মেতেছিলেন তা দেশের মানুষ মনে রেখেছে। আখন সরকার পতনের যে একদফা আন্দোলন করবেন বলছেন তা না করে , জামাত-শিবির এর সঙ্গ ত্যাগ করে বাংলাদেশের আপামর জনতার যেই এক দফা এক দাবী- রাজাকারের ফাঁসির দাবী, তার সাথে একাত্ততা প্রকাশ করুন, এতে আপনাদের দলেরই মঙ্গল।
জয় বাংলা জয় জনতা
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


