৭ই মার্চ সকাল ১১টায় খুলনার কয়রা থানার আমাদি গ্রামের ধোপাপাড়ার ৮টি হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে সব ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
আমাদি গ্রামের বাজারের পাশেই হিন্দু ধোপা পাড়া।আজ সকালে সহস্রাধিক বিপথগামী মুসল্লি লাঠিসোটা ও অস্ত্রপাতি নিয়ে আক্রমণ করে ওই ধোপাপাড়ায়। এসময় আত্মরক্ষা করতে গিয়ে আহত হয়েছেন প্রায় দশজন। আত্মরক্ষার ক্ষুদ্র প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর আর কিছুই করার ছিল না অসহায় সংখ্যালঘু হিন্দুদের। তাদের চোখের সামনেই বাড়িগুলোতে গান পাউডার ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা। লুটপাট করে প্রতিটি ঘরের টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, তৈজসপত্র, কাপড়চোপড় ও মালামাল। এসময় কয়েকজন গৃহবন্ধুকে লাঞ্ছিত করে সন্ত্রাসীরা। তবে ধর্ষণের ঘটনা ঘটেনি।
কার্তিক দাস ও সোনা দাসের বাড়ির মন্দিরও বাদ যায়নি আক্রমণ থেকে। গৃহের উপাস্য দেবতার প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
এদের হামলায় আহত বিশ্ব দাস বলেন, লুটপাট ও ভাংচুর শেষে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসী মুসল্লীরা। টানা কয়েকঘন্টা জ্বলে আগুন। সহস্রাধিক সন্ত্রাসীর সমবেত উপস্থিতির কারণে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসতে পারেননি। এখন সেখানে শুধুই ধ্বংসস্তূপ। আজ দুপুরে খাওয়ার জন্য চাল-ডাল বা থালা-বাসন কিছুই নেই অবশিষ্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


