somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।।এক হিন্দু ধর্মাবলম্বী ছোট ভাই এর বেদনার কথা ।।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক হিন্দু ধর্মাবলম্বী ছোট ভাই আজ আমার ইনবক্সে লিখেছে, দাদা, এভাবে মন্দির-প্রতিমা না ভেঙে, আমাদের বাড়ি-ঘর না পুড়িয়ে আমাদের রাস্তায় দাঁড় করিয়ে মেরে ফেলুক। তাও ভালো।

টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, একাত্তরের পরে আর কখনোই বর্ডারে এত বেশি মানুষ ভূখন্ড পরিবর্তনের জন্য আসেনি।
এক বন্ধু জিজ্ঞাসা করলো, আমার মা-বাপি জমি কিনবে কি-না? ওর জানা তিনটা হিন্দু পরিবার জমি তিন ভাগের এক ভাগ দামে বেঁচে ইন্ডিয়া চলে যাচ্ছে।

এক বন্ধু বললো, রাজীব হায়দার কী লিখেছে বা লেখেনি তা না পড়েই সবার ধর্মানুভূতিতে এত আঘাত লাগলো। সবাই ইসলাম বাঁচাও আন্দোলনে শরিক হলো। কিন্তু সারা দেশে যখন ভাঙা মন্দির আর মাথা ভাঙা প্রতিমা দেখাচ্ছে টিভিতে, তখন কারো ধর্মানুভূতি জাগে না? একটু খারাপ লাগে না? কই একটা কথাও তো বললেন না প্রধানমন্ত্রী! যে গণজাগরণ মঞ্চে স্লোগান দিতে দিতে গলার ভয়েসটা পাল্টে ফেলেছি, তারাও তো কর্মসূচী দিলো না। নাকি ধর্মানুভূতি শব্দটা এদেশে শুধু ইসলাম ধর্মাবলম্বীদের জন্য?

ফেসবুকে পড়লাম, একটা হিন্দু ছেলে কমেন্টে লিখেছে, সংবাদপত্র এবং মিডিয়ায় কেন হাইলাইট করা হচ্ছে ‘সংখ্যালঘু’ দের বাড়ি-ঘর পুড়ছে বলে? কেন বলা হচ্ছে ‘বিধর্মী’ উপর আক্রমন করেছে জামাত-শিবির।বিধর্মী মানে কি? আমাদের ধর্ম নেই? সংখ্যায় লঘু বলেকি এদেশে থাকার পারমিশন নেই?

একজন তার কভার ফটোতে লিখে রেখেছে, ‘আমি সংখ্যালঘু সম্প্রদায়ের। আমি এদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক’।
ব্লগ-ফেসবুক-পত্ ­রিকা-টিভি চ্যানেলে সকালে-বিকালে আমি এগুলো দেখে যাই,শুনে যাই। বন্ধু পেলে আলোচনায় বলি, ‘খুব গর্হিত কাজ হচ্ছে’। বলি, ‘শালারা এত মন্দির-প্যাগোডা ­ ভাঙতে পারে, একটা চার্চ ভেঙে দেখাতো! সে সাহস নেই। আমেরিকা বুঙি বাজায় দিবে’। এবং এরও পরে হয়তো একটা ব্লগ পোষ্ট বা ফেসবুক স্ট্যাটাস দিতে পারি। আর কিছুই পারি না। তবে যেভাবে এগোচ্ছে তাতে অনেকের মনোবাঞ্চা একদিন পূরণ হবে বলেই মনে হয়। একদিন দেশের সব ‘সংখ্যালঘু’ আর ‘বিধর্মী’ পাড়ি জমাবে ইন্ডিয়া- মধ্যপ্রাচ্য - ইউরোপ আর আমেরিকায়। দেশে তখন থাকবে শুধু ‘সংখ্যাগুরু’রা। ­ আহ্!, সেই দেশটা কী সুন্দরইনা হবে!!

সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×