
কোন দিন আর দেখতে হবেনা প্রতিদিনের টুকরোটুকরো ব্যর্থতা,
কোন দিন আর সারারাত কাতরাতে হবেনা না ঘুমানোর যন্ত্রণায়,
পদ্মার রূপালি ইলিশের জন্য মনটা কোন দিন উতলা দিয়ে উঠবে না,
ঘুমানোর জন্য উচ্চমাত্রার ডায়জিপাম অথবা
অন্য কোন সিডেটিভ সেবন করতে হবেনা রক্তনালীতে,
গ্লাসের পর গ্লাস পান করতে হবেনা সস্তা কোন বেয়ার ওয়াইন,
হাতের রক্তনালী কেটে আত্মহত্যার স্পৃহা জেগে উঠবেনা কোন দিন কোন নির্জন স্থানে,
কোন দিন কোন রমণীকে দেখে স্পর্শের জগতে পেতে মন চাইবেনা,
অথবা কোন ভুল রমণীকে ভালোবেসে তার ভুলের মাশুল দিতে হবেনা,
কাক শালিকের ডাকে পূর্ণ সাধে কোন দিন ঘুম ভাঙ্গবে না।
কারণ...
পার্থিব জীবন থেকে আমি মুক্তিলাভ করেছি অপার্থিব মৃত্যুর মধ্যদিয়ে।
চিরশয্যায় আমি নিদ্রিত আজ সেই মাটির ভিতরে,
যে মাটির মাঝে মুখ তুবড়ে পড়েছি আমি কোন এক দিন প্রথম পদার্পণে,
যে মাটির মাঝে আমি দাপিয়ে বেরিয়েছি সারাজীবন সকাল সন্ধ্যা,
পার্থিব জীবন থেকে আমি মুক্তিলাভ করেছি অপার্থিব মৃত্যুর মধ্যদিয়ে।চিরশয্যায় আমি নিদ্রিত আজ সেই মাটির ভিতরে।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


