
এক মূহুর্ত দু মূহুর্ত করে আমি অপেক্ষায় থাকি,
সে হয়তো আসবে এখনেই,
তারপর চলে যায় অনাদি কাল।
বুকের ভিতর তার শূন্যতা অনুভব করি,
কবে সে আসবে কবে সে আসবে।
কোন একদিন আমার সমস্ত সত্তায় তার সামান্যতম উপস্থিতির গন্ধ পাই,
আমার সমস্ত মহাবিশ্ব গ্রহ নক্ষত্র শিরা উপশিরা হিম হয়ে আসে।
এক মুঠি শিশিরসিক্ত ঘাস চেপে ধরি,
কেন যেন বড়বেশি আপন মনে হয়,
পচা মাটির গন্ধ নেই,
স্নায়ুতন্তুর মাঝে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুত্ বয়ে যায়,
সেই পচা মাটির গন্ধে,
আমার প্রিয় মুখ আমার চোখের সামনে ভাসতে থাকে,
তার অক্ষিকোটর দুটি যেন মনে হয়
বহুবছরের পুরাতন কালো ভগ্ন অব্যবহৃত কোন চৈত্রের দিঘি,
জল নেই জল আছে,
অবস্থা খুব সূচনীয়।
আমার সমস্ত সত্তায় তার সামান্যতম উপস্থিতির গন্ধ
ধীর সন্তর্পণে বাড়তে থাকে,
আমি খুব ভয় পাই,
আবারো ভয় পাই,
ঠাণ্ডা জমে উঠি।
বুকের ভিতর যার শূন্যতার অনুভব ছিল তাকে আজ আমি ভয় পাই, যার অপেক্ষায় আমি অনাদি কাল ছিলাম
তাকে কেন যেন আজ খুব বড়বেশি অপ্রিয় আর নিষ্ঠুর মনে হয়,
আজ আমি তার কাছ থেকে পালাতে চাই কিন্তু পারি না,
সে আমার সমস্ত সত্তা দখলে নিয়ে গেছে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


