somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিং খান সাহেবের অসুস্থতার জন্য খেলার উদ্বোধনী অনুষ্ঠান একটু দেরিতে শুরু হবে

১৪ ই মে, ২০০৯ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা আন্তরিকভাবে দুঃখিত।
দুইজন প্রধান অতিথির মধ্যে একজন(কিং খান) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হবে। সামহ্যোয়াইন ব্লগ থেকে তার সাথে যোগাযোগ করতে গিয়ে ভারতের এক সাংবাদিকের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের যা জানিয়েছেন তাই এখানে তুলে ধরা হলোঃ
আজ রাত ১০ টার দিকে হঠাৎ ভারতের কিং খান, শাহরুখ খান মৃগী রোগে আক্রান্ত হয়েছেন। অতীতে তিনি কখনোই এই রোগে আক্রান্ত হননি। ইতোমধ্যেই বেশ কয়েকজন ডাক্তার বিভিন্ন কোম্পানির জুতাসহ তার সামনে হাজির হয়েছেন এবং এইসব জুতা এক এক করে কিং সাহেবের নাকে ঘষামাঝা করা হচ্ছে। তারপরও কিং সাহেবের অবস্থার কোনো উন্নতি দেখা যাচ্ছে না।

বিভিন্ন জুতার কোম্পানির মালিকগনও নাকি কিং সাহেবের বাসায় হানা দিয়েছেন এবং ঘটনাক্রমে সেখানে হঠাৎ এক কুরুক্ষেত্রের সুচনা হয়েছে। এপেক্স কোম্পানির মালিক মুখ ফসকে বলে ফেলেছেন লিবার্টির জুতোগুলো কুকুরের চামড়া দিয়ে বানানো হয়। লিবার্টি কোম্পানির মালিক স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি তাকে খেয়াল করেন নি!! এই নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তিও নাকি হয়েছে! কিছুক্ষণ আগে এপেক্স কোম্পানির মালিক তার ম্যানেজারকে জ্যান্ত গরু আনতে পাঠিয়েছেন এবং তিনি নাকি লিবার্টি কোম্পানির মালিককে চ্যালেঞ্জ করে বলেছেন ওনার চোখের সামনেই এখন গরু জবাই করে তার চামড়া দিয়ে জুতা বানানো হবে। এদিকে কিং খানের অবস্থা আশঙ্কাজনক।
এপেক্স কোম্পানির মালিক বলেছেন গরম গরম জুতা কিং সাহেবের নাকে ঘষলে নাকি তিনি সুস্থ হয়ে যাবেন। কয়েকজন ডাক্তারও তাকে সমর্থন করছেন। হাজার হলেও এপেক্স কোম্পানির মালিক। কিন্তু দুঃখের বিষয় হলো গরম গরম জুতো ঘষেও কোনো লাভ হয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো কোম্পানির জুতোয় নাকি কিং সাহেবের অবস্থার উন্নতি হয়নি। অবশেষে রাস্তার এক ফকিরের সহায়তায় নাকি তিনি সুস্থ হয়েছেন। জনৈক ফকিরের নাম ”হক বুকানন”। তিনি নাকি বলেছিলেন জীবন্ত কুকুরের জিহ্বা যদি কিং সাহেবের নাকে লাগানো যায় তবেই তিনি সুস্থ হবেন। যেরকম বলা সেরকম কাজ। সব ঠিক মতোই হচ্ছিল। একটা কুকুর খান সাহেবের নাকে জিহবা দিয়ে ঘষা দিতেই কিং সাহবের জ্ঞান ফিরলো। কিন্তু বিপত্তি ঘটলো তখনই যখন কুকুরটা তার জিহবা দিয়ে কিং সাহেবের ঠোটে চাটা দিলো। তিনি নাকি এখন শুধুই হা করে থাকেন।

তবে উনি কথা বলতে পারছেন এবং কিছুটা ভালো অনুভব করার পর থেকেই নাকি তিনি বলছেন, ”খেলা, খেলা, খেলা, সামহ্যোয়ারইন ব্লগের খেলা . . .”
আমরা শুনতে পেয়েছি উনি ব্লগীয় খেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা আশা করছি কিছুক্ষনের মধ্যেই কিং সাহেব এসে পড়বেন।

উনি আসার সাথে সাথেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে. . .

বিঃ দ্রঃ কিং সাহেবের দিনকাল নাকি ইদানিং খুব খারাপ যাচ্ছে। আর এটা একটা রহস্য যে কেনো উনি এই অনুষ্ঠানের আমন্ত্রনে সাড়া দিয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×