somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুব পছন্দের একটা গানের সিক্যুয়াল - 'আনমনে ২'

০২ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে প্রকাশিত হয়েছে অর্থহীনের নতুন অ্যালবাম অসমাপ্ত ২। :)

অ্যালবামের গানগুলো শুনতে শুনতে একটু আনইউজুয়ালি একটা স্মৃতিচারণ টাইপ ব্লগ লিখতে ইচ্ছা হল!! :P

যারা আমার আগের লেখাগুলো পড়েছেন বা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তাঁরা মনে হয় আমার কাজকর্মের 'অসমাপ্ত' চরিত্রের সাথে অনেকটাই পরিচিত!! ;) 'অসমাপ্ত ১' অ্যালবামটা আমার সবচেয়ে প্রিয় অ্যালবামের তালিকায় তাই বোধহয় সহজেই জায়গা করে নিয়েছিল। শুধু গানগুলো সুন্দর বলে না, আরো অনেক কিছু আছে... আমার খুব প্রিয় একটা সময়ের সাথে জড়িয়ে আছে গানগুলো। গানের একেকটা কথা, একেকটা সুর আমাকে মনে করিয়ে দেয় সেই সময়গুলোর কথা। এখনও কোন রাতে অন্ধকার রুমে বসে গানগুলো শুনলে মনে হয় আমি যেন ফিরে গেছি সেই হারানো দিনগুলোতে। খুব কম গানের সাথেই আমার স্মৃতি এতো তীব্রভাবে মিশে আছে!!

২০০৯ এর গ্রীষ্মে অ্যালবামটা শুনি প্রথম। প্রথম শুনি অসমাপ্ত গানটাই। তবে অরিজিনাল গানটা না, প্রথম শুনেছিলাম সোহাগ ভাইয়ের গলায়। রাত বারোটার দিকে বেইলি রোড থেকে বুয়েট আসার পথে গাড়ি ড্রাইভ করতে করতে খালি হলায় গাইছিল সোহাগ ভাই। কাকরাইল মোড় থেকে সেগুনবাগিচার ভিতর দিয়ে প্রেসক্লাবের দিকে আসার রাস্তায়... আমার মতো গোল্ডফিশ মেমোরির মানুষের জন্য একটা ঘটনার এতো ডিটেল মনে থাকাটা যে কি পরিমান অস্বাভাবিক আমি জানি!! তারপরেও মনে আছে...

সুইট ওয়ান/ওয়ান বলে একটা কথা চালু আছে আমাদের ক্যাম্পাসে। বুয়েটের সবচেয়ে ভালো আর মজার সময় নাকি এই ওয়ান/ওয়ান!!! আমার পুরো ওয়ান/ওয়ান কেটেছে 'অসমাপ্ত ১' শুনে!!! তাই যতবার আমি এই অ্যালবাম শুনি, ততবার আমি হারিয়ে যাই ওয়ান/ওয়ানের সেই অসাধারণ দিনগুলোতে...

বোধহয় বুঝাতে পারছি কতটা প্রিয় গানগুলো!!

যাই হোক, বর্তমানে ফিরে আসি। অনৈতিকভাবে নেট থেকে নামিয়ে প্লেলিস্টে জায়গা করে নিয়েছে 'অসমাপ্ত ২'। আর সবচেয়ে বেশি শুনছি 'আনমনে ২'।

আমার একটা সমস্যা হচ্ছে আমি গান শুনে লিরিক্স বুঝিনা। :(( হোক সেটা ইংলিশ বা বাংলা বা হিন্দি!! আমার একটাবার হলেও লিরিক্স দেখা লাগবে!! কিন্তু, 'আনমনে ২' গানটার লিরিক্স কোথাও পাচ্ছিলাম না। নেট ঘাটাঘাটি করতে গিয়ে সবখানেই দেখি 'আনমনে ১' এর লিরিক্স। তাই মনে হল একটু কষ্ট করি!! ভাবতে ভাবতে নিজেই লিখে ফেললাম গানের কথাগুলো। তবে তাড়াহুড়ার কাজ। বেশ কয়েক জায়গায় ভুল আছে মনে হচ্ছে। ভুলগুলো ধরিয়ে দিলে ভালো হয়।


গানঃ আনমনে ২
ব্যান্ডঃ অর্থহীন
অ্যালবামঃ অসমাপ্ত ২


আবার ফিরে পাই পুরনো স্মৃতি
নতুন গানে...
স্মৃতির পাতাতে দেখি তোমার ছবি।

কেটে গেছে যে কত মুহূর্ত
তোমায় ভেবে...
ঝাপসা এই চোখে তোমার ছবি যে ভাসে।

মেঘের ওই দেশে কি হারাও আনমনে?
বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনও??

আবার খুঁজে যাই তোমার সেই হাসি,
আনমনে...
কত রাত নির্ঘুম কাটে,
তোমায় ভেবে...

আকাশে যখন মেঘের ঘনঘটা,
তাকিয়ে থাকি আমি...
হয়তো বৃষ্টি আজ ছোঁবে,
তোমার শরীর...

মেঘের ওই দেশে কি হারাও আনমনে?
বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনও??

মেঘের ওই দেশে কি হারাও আনমনে??
বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো???



আশা করি গানটা ভালো লাগবে!! :)
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ২:৩৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো... ...বাকিটুকু পড়ুন

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

×