এই বেলা শেষে,
আমি খুঁজে ফিরি আজও তোমায় পথের ভীড়ে,
ব্যস্ততার আড়ালে।
তুমি নিজের মতন আছ কোন সুদূরের প্রান্তে-
আমায় ছেড়ে দিয়ে।
আমি তবু খুঁজে ফিরি তোমায় শুধু শুধু-
নিজেরই অজান্তে।
খোঁজাখুজির শেষে, ব্যর্থতার আগ্রাসনে
ক্লান্ত এ দেহ আমার নুয়ে পড়ে মাটিতে।
তুমি নিজের মতন থাকো আমায় হারিয়ে,
আমার বাড়ানো হাতকে সরিয়ে
তুমি চলে গেলে অজানায়- আমারই অজান্তে।
আমি ধরাধামে আজ তাই থাকছি একা একা,
তুমি অন্য কারও সাথে হয়তো সুখেই আছ বড়।
তবু হয়না শেষ কখনও আমার খোঁজাখুজি,
পথে-ঘাটের কোণে তোমায় দেখার বাসনা-
আজও আমায় বাঁচিয়ে রাখে অক্সিজেনের
মত করে জীবন নির্যাস যুগিয়ে।।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




