আমার বন্ধু সেতু যে নামটি ব্লগে অনেকের কাছে পরিচিত। পূর্বের একটি পোস্টে আপনাদের জানিয়েছিলাম সেতুর জীবনের কথা এবং একটি পর্যায়ে সেতুর প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে লিখতে চেয়ে ও সেতুর আপত্তির কারনে লেখা হয়ে ওঠেনি।
এবার খুলনায় গিয়ে দেখা হয় সেতুর জীবনের সেই গুরুত্বপূর্ণ মেয়েটির সংগে, যে আজ ও তার পরিবারের সাথে যুদ্ধ করে সম্মান করে চলেছে সেতু আর তার ভালোবাসাকে।
তার কাছে জানতে পারলাম গত তিনবছর সেতুর সাথে তার একবার ও দেখা হয়নি, কারন সেতু খুলনায় যায় না। মোবাইলে কথা হয়েছে হাতে গোনা দুই একদিন। হ্যা, ইমেইল প্রতিদিন ই চালাচালি হয় তাদের মধ্যে।
তার এই দূর্বিসহ জীবনটাকে আর ও বেশি দূর্বিসহ করতে সম্প্রতি শুরু হয়েছে নতুন উৎপাত। সেতুর পয়সায় গ্রাজুয়েশন কমপ্লিট করা আমাদের এক তথাকথিত বন্ধু বিয়ের প্রস্তাব পাঠিয়েছে মেয়েটির বাড়িতে। না সেতুর জন্য নয় তার নিজের জন্য। যে সেতুর সম্পর্কে সবকিছু জানে। তার আর ও একটি পরিচয় সে এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মেয়েটি অনেক কষ্টে তার বাবা মায়ের মতের বিরুদ্ধে সেতুর অপেক্ষার প্রহর গুনছে আর সে সময়ে এমন একটি প্রস্তাব তার মানসিক অশান্তি বাড়িয়ে দিয়েছে হাজার গুন। নিজে চোখে মেয়েটির এমন অবস্থা দেখে আর সহ্য করতে পাররাম না। সেতুর সাথে কোন প্রকার আলোচনা ছাড়া দেখা করতে গেলাম আমাদের সেই তথাকথিত বন্ধুবরটির সাথে দেখা করতে। অনেকদিন পরে আমাকে ক্যাম্পাসে দেখে সে খুব আন্তরিক ব্যবহারই করল। কথা প্রসঙ্গে মেয়েটির কথা তুলতে সে যা বললো তাতে ঐ মুহুর্তে একটি থাপ্পড়ের বেশি খরচ করতে ইচ্ছা হলোনা। ঐটুকু ও দমন করলাম নিজের আত্নসম্মানের ভয়ে। বিষয়টি দূর্ভাষীকে মোবাইলে জানালাম সে দায়িত্ব নিয়েছে বিষয়টি দেখার কিন্তু হঠাৎ করে দীপক কামাল স্যার আমাদের ছেড়ে চলে যাওয়ায় দূর্ভাষী বিষয়টি নিয়ে এখন ও কিছু করতে পারিনি। অবশ্য ছেলেটি আজ ঢাকায় এসেছে এবং দূর্ভাষী বাসায় ডেকেছে, দেখি কি হয়।
আল্লাহর কাছে একটাই মিনতি ঐ কৃতঘ্নটাকে তুমি সুমতি দাও, সে যেন মেয়েটিকে আর মানসিক যন্ত্রনায় না রাখে।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


