আমি আবীর।
সামু তে আমি নতুন , এত্ত কিছু বুঝি না, তাই বয়োজেষ্ঠ দের কাছ থেকে দোয়া আশা করছি।
আসলে লেখা লেখি করার ইচ্ছা বা দুঃসাহস কখনো ছিল না। কিন্তু চিপায় পড়ে একটু চেষ্টা করা আরকি।
যা ই হোক ইদানিং সামোর প্রতি আমার দুর্বলতা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে আর এর নেপথ্যে আপনারা ।
আপনাদের লেখা ও মন্তব্য গুলো দেখে আমার মনে বাসনা জাগছে আমি ও মন্তব্য করবো এবং বিপত্তি টা এখানেই
মন্তব্য করতে হলে রেজিষ্ট্রেশন করা লাগবে, তাই দেরি না করে ঝটপট করে ফেললাম
আমাকে নাকি নীবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে!!!
কারন যে কোনো মূহুর্তে আমার ভেতর থেকে নাকি বিধ্বংশি কিছু বের হতে পারে যা সামুর জন্য কাম্য নয়।
আজ সাত দিন পার হয়ে যাচ্ছে এখনো আমি সামোর নিবীর পর্যবেক্ষনে আছি, মনে হয় রোগীর অবস্থা আশংকা জনক
তাই এখনও আমাকে ছাড়পত্র দেয়া হচ্ছে না
আমাকে নাকি প্রথম পাতায় আসতেই হবে, তা না হলে........
আর পারছি না... আমি তো আর আপনাদের মতো লেখক নই
তয় আমার জন্যে দোয়া করবেন যেন I. C. U. থেকে ছাড়পত্র পাই
বিঃদ্রঃ কোনো ভুল হলে ক্ষমা প্রার্থী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




