" তুমি কি স্বভাবে উদারপন্থী? লোকটির এই প্রশ্নে চোখে আবছা জলাভাব চলে এলো।"জি জনাব-আমি মাদুর পন্থী। "যদিও তাকে স্যার বলা উচিত-তবে আমার বলতে ইচ্ছে হচ্ছে না। চাকুরি পাবার সম্ভবনা নাই না তা নয়, এদের নিয়ে মহাযজ্ঞ করতে মনচাইছে, হোক না সেটা যা ইচ্ছে তাই! এ ইচ্ছেকে আসার প্রমান করতে ভাবাতিককন্ঠে গোলমুখ মানুষটি বলে উঠলেন "ঠিক আছে, আপনাকে আর প্রশ্ন করা হবে না। আসুন।"মাদুরপন্থীর কাহিনী জানবেন না?" একটু আয়েস করে জমিয়ে বসলাম, মনে হলো এই মানুষগুলি আমাকে চেয়ারসহ তুলে ছুড়ে ফেলে দিতে পারে, ব্যাপারটা ভেবে ভালই লাগলো। "তুমি আসতে পারো " "আবার আসবো, আসতে দেবেন ? " কোনো কারণ হয় না, কাকে যেন ডাকলো সে "ইনাকে বাহিরে বের করে দাও। চেয়ার থেকে না উঠলে চেয়ার সুদ্ধ বাহিরে ফেলে দাও "।
আমার কি হতে পারে ? ভালো না মন্দ হবে ? সরকারী না সুস্থ কিছু হবে ? নাহ, আমি নিশ্চই উদার পন্থী নই, তবে কবেই না গলায় দড়ি দিতাম !
রাস্তায় একটা ঘোড়া গাড়ী দেখছি। আতি-পাতি করে জাহিদ হাসান কে দেখা চেষ্টা করছি, নাহ তিশার প্রতি আগ্রহ নেই-ওটা গ্যাছে -তবে বুড়ো ভামের এখনো পুরুষত্ব রয়ে গ্যছে - টু-লাইট/নিউ মুন /ব্রেকডাউন -এক ঘায়ের নানান কিসিমের কাহিনীর মতো আজকাল জাহিদ ভাইয়ার (বয়স বুঝা যায় না ) "আরমান ভাই কাহিনী "- তো চলতেছে - সেখানে ঘোড়া গাড়ীর উপ্রে দুই খোকা-খুকীর কিত্তি-কলাপ আর হাসান ভাইয়ের খিস্তি সহকারে উর্বর-ফলিত ঢাকাইয়া কথ্যলাপে পুরান ঢাকার ভাষা-জ্ঞানের তাবদ পাব্লিক লজ্জা পাবে, ভেবে জাহিদ ভাইকে বাদ দিয়ে ঘোড়াটার অঙ্গ সাজ সজ্জা দেখতে শুরু করলাম।এখানে অন্য কিছু আরম্ভও করার উপায় নাই।সকালে বাবা শুরু করেছিলেন, মনোযোগ সরালেই বাবা চলে আসবেন।
একটা ব্যাপার বুঝি না-এতো কিছুর পরেও ভালো কিছু ভাবতে গেলে বাবার প্রসঙ্গ আসে কেন?বাবা ছাড়া কি কিচ্ছু নাই?অনেকেরই তো বাবা নাই -তারা কি পথে ঘটে ঘুরে বেড়ায়?যারা পথে ঘটে ঘুড়ে বেড়ায় তারা তো টোকাই-আমার দৃষ্টিতে তারা মানুষের মধ্যে পরে না-মানুষ ট্রাক চাপা পরে-টোকাইরা বাস চাপায় পরলেও তারা পিষে যায় -তারা মানুষ নয়।এরা হোমসেপিয়েনস নয়-এদের টুকিয়ে আনা নিগৃহীত প্রজাতি বলা যায়।
রাস্তার পাশে,পিচ ঢালা রাস্তার পাশে চরম গরমে এক পাব্লিককে দেখছি মহানন্দে পেপার পড়ছেন ঙ্গিন কোনো বিজ্ঞাপন নেই-তাই আর তাকানোর ইচ্ছে হলো না। টকটকে কমলা কালারের বিজ্ঞাপনে বাকানো শরীরের শখ-সারিকাকে না দেখলে ভাল্লাগে না। প্রবলেম,নাম করা কিছু না হলে চোখ যায় না।মানসিক ভাবে উদার পন্হী হয়ে যাচ্ছি !
রাতে "রানওয়ে" দেখলাম।টরেন্ট থেকে নামিয়ে দেখার সময় একটু খারাপ লাগছিলো।অন্তত সিডিটা কেনা উচিত ছিল-মৃত মানুষগুলির প্রতি কিছুটা ভালবাসা দেখানো যেত।দেখে ফেলার পর তেমন কিছু আর কাজ করলো না।কেমনে করবে?এই হালকার উপর দিয়ে ঝাপসা দেখানো ভাব বহু দেখেছি,"জয়া আহসানের গেরিলা " মুভিটার মতো। হু হু ,আমরা আছি -আপনার খেয়ে আপনারই পা চাটবো।এতে কে কিভাবে চটবেন তা জানা নেই তবে-একটা সিডি ডিভিডি কিনে বা সিনেপ্লেক্স দেখলে বরংচ তারেক -মিশুর আত্মা হয়ত শান্তি পাবে !! (কিনুন্ গে!)
বাড়িতে একটা ঐতিহ্য রয়ে গ্যাছে - সকাল দুপুর সন্ধে আমরা সবাই মাদুর পেতে ডালভাত খাই।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




