সেদিন টিভিতে একটা প্রোগাম দেখছিলাম । প্রোগ্রামে একজন খুব ঘুমাতো ! অন্যজন তাকে বলত তুই তো ষাট বছরের জীবনে ত্রিশ বছর ঘুমিয়ে কাটালি, আর একবছর বাধরুমে ! তা আর বাকি থাকলো কি ?
এইটা দেখে আমার এই পোষ্টা লেখার ইচ্ছা হল ! আচ্ছা দেখা যাক আমার জীবন টা আমি কিভাবে ভাগ করি । মনে করেন একটা দিনে আমরা কত গুলো কাজ করি ! যেমন ঘুমাই, খাই গোসল করি, কাজ করি, ইত্যাদি ! এখন যদি এই হিসাবটাই আমরা আমাদের পুরো জীবন দিয়ে করি তাহলে কেমন হবে ?
ধরে নিলাম আমি ৬০ বছর বাঁচবো ! তাহলে এবার আমার ৬০ বছরের হিসাবে আমার জীবনটাকে ভাগ করি !
আমি দিনে মোটামুটি ৯ ঘন্টা ঘুমাই ! একদম সত্যি কথা ! সেই হিসাবে আমি মোটামুটি ২২.৫ বছর ঘুমাবো !
তারমনে ২২.৫ বছর ঘুমানোর পরে আমার ঘুম ভাঙ্গবে ।
ঘুম ভাঙ্গার পরেও আমি মোটামুটি ১০ মিনিট ধরে আড়মোড়া ভাঙ্গি ! সেই হিসাবে আমি মোট ১৫২ দিন ধরে আড়মোড়া ভাঙ্গবো !
১৫২ দিন ধরে আড়মোড়া ভাঙ্গার পরে আমি যাবো এখন বাধরুমে ! বাধরুমে মোটামুটি ১৫ মিনিট দিলাম !
সেই হিসাবে আমি ২২৮ দিন ধরে বাধরুম করবো !
মাই গড !!
এতোদিন বাধরুমেই যায় !
২২৮ দিন বাথরুমে কাটানোর পরে বাইরে আসবো ! ব্রাস করতে ২ মিনিট করে লাগলে মোট ৩০ দিন ধরে আমি ব্রাস করবো ! ! ৩০ দিন ব্রাস করার পর কুলি করব আরো সাত দিন ধরে !
গোছল করবো ২০০ দিন ধরে !
তারপর সকালের নাস্তা করবো ১৫২ দিন ধরে !
সকালের নাস্তার পর অফিসের জন্য তৈরি হব ১৫২ দিন ধরে !
তারপর ৭৬ দিন ধরে বাসস্ট্যান্ড দিকে যাবো !
বাসে করে কর্ম স্থলে যেতে সময় লাগবে ২ বছর ধরে !
কর্মক্ষেত্রে (অফিস, ভার্সিটি, স্কুল)কাজ করবো ২০ বছর ধরে !
দুপুরে খাওয়ার জন্য সময় ৩০৪ দিন ।
তারপর আবার বাসায় আসবো ৩ বছর ধরে !
বিকেলে হাওয়া খাবো ২.৫ বছর !
টিভি আর কম্পিউটারের সামনে বসে থাকবো ৭ বছর ধরে !
রাতে খাবো আবার ৩০৪ দিন ধরে !
একবার চিন্তা করেন তো এই ভাবে যদি একভাবেই কাজ গুলো করতে হত !!
২২.৫ বছর ঘুমানোর পরে, ২২৮ দিন ধরে বাধরুম !

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৬টি মন্তব্য ১৬টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।