টিপটিপ করে বৃষ্টি জল ছেয়েছিল !
তুমি বলেছিলে তুমি চলে যাচ্ছ !
প্রতিদিন যেমন যাও, এ ছটাক বাদাম আর ঝাল মুড়ি খাওয়ার পর,
তেমন করে নয় !
তুমি বলেছিল যাচ্ছে একেবারে !
বলেছিলে আর ফোন দেওয়া হবে না !
আমি যেন ফোনের অপেক্ষা না করি !
আমি শুনিনি ।
আমি শুনতে চাই নি হয়তো ।
সেদিন আমি ছিলাম প্রচন্ড অভিমানী ।
হয়তো আজও আছি ।
সেদিনের সেই চলে যাওয়া আমি মেনে নেই নি !
তোমার চলে যাওয়া আমি মেনে নিতে পারি নি !
সেদিন ক্ষমা করি নি তোমায়
চোখ লাল করে বলেছিলাম
চলে যাচ্ছ ?
যাও !
তবে তোমার প্রাণ পাখিটা আমি নিয়ে যাচ্ছি
আমার টিনের বাক্সেতে আটকে রাখবো আজীবন
বলেছিলাম তুমি শান্তি পাবে না
আমি রাতের পর রাত ঘুমাতে পারবো না
আর তুমি শান্তিতে ঘুমাতে অন্য কারো বুকে মাথা রেখে !
তা হবে না !
তুমি সেই দৃষ্টিতে তাকিয়ে ছিলে
হয়তো ভেবেছিল আমি কি বোকা ?
অথবা ছেলে মানুষী করছি ?
নিষ্ঠুর ভাবছো হয়তো এখন
কিন্তু আমি আজও ক্ষমা করি নি
ক্ষমা করতে পারবো না !!
বুকের ভিতরটা এখনও কেন যেন কেমন করে !
রাতের বেলার যখন খোলা আকাশের দিকে তাকাই,
মনে পড়ে ঐ রাতের তারা একসাথে দেখার কথা ছিল
কথা ছিল আরো বাঁকা বাদের বুকে ঘুরে বেড়ানোর !
আমি আজও হয়তো অপেক্ষায় আছি !
কিন্তু তুমি কথা রাখো নি !
তোমার প্রান পাখিটা আমি এখনও বন্দী করে রেখেছি,
আমি যেমন শান্তিতে নাই
জানি তুমিও নেই !!
তুমি থাকতে পারবে না ! আমি জানি !
তোমার প্রান পাখি আমার কাছে বন্দী !
বন্দী থাকবে আজীবন !
গতদিনে এইটা দিয়েছিলাম ! কেন জানি ড্রাফট করে ফেলেছিলাম । আজকে আবার দিলাম । খানিকটা পরিবর্তন করে ! জানি না কেন লিখলাম এমন একটা লেখা ! মাঝে মাঝে মনে হয় আমিও কি এমন টাই করতেছি ! আমিও কি এমন করেতেছি না ?
কি জানি
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




