somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগস্ট মাসে আরেকটা ব্লগপোস্ট লেখা যাক ... :D

৩১ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতি মাসে গড়ে যে পরিমান পোস্ট দেই, এই মাসে সেই পরিমানটা পরিপূর্ণ হয়ে গেছে । নতুন করে আরেকটা পোস্ট লেখার দরকার ছিল না । এমন কি এই পোস্টটা আগামীকাল সকালে লিখলেও চলতো । তবে মানুষের মন বড় অদ্ভুত । তার মন কখন যে কী করতে চায় সেটা বলা মুশকিল ! আমি রাতের ফেরার পথে সাধারণত আস্তে ধীরে আসি । বাসায় ফেরার কোন তাড়া নেই । ঢাকার অনেক বাসায় এগারোটার ভেতরে ঢুকতে হয় । নয়তো গেট বন্ধ করে দেয় । আমার বাসায় এই ঝামেলা নেই । যতরাত ইচ্ছে বাসায় ঢোকা যায় । আর দারোয়ানকে মাঝে মধ্যে টাকা পয়সা নানান রকম খাবার দাবার দিই । দারোয়ান তাই হাতে আছে । এই হিসাবে তাড়াতাড়ি যে ঢুকতেই হবে এই জন্য বাসায় ফিরতে হবে জলদি জলদি এমন কোন তাড়া আমার নেই ।

কিন্তু আজকে কী মনে হল যে রাস্তায় ফেরার সময় মনে হল যে আজকে বাসায় গিয়ে আরেকটা পোস্ট লিখতে হবে । হবে মানে হবেই । আগস্ট মাসে আরেকটা পোস্ট আমাকে করতেই হবে । সাইকেলের গিয়ার বদলে ফেললাম । তারপর দ্রুত বাসার দিকে আসতে শুরু করলাম । যে রাস্তা আমি ১৫ মিনিটে পার হই সেটা পার হলাম ৭ মিনিটে । রাতের খাওয়া দাওয়া শেষ করে যখন বাসায় ঢুকলাম তখন এগারোটার বেশি বেজে গেছে । হাতে খুব বেশি সময় নেই । আমাকে অবশ্যই বারোটা বাজার আগেই পোস্ট করতে হবে । গরম কালে দুইবেলা গোসল করার অভ্যাস । দুপুরে একবার আর রাতে ফিরে আরেকবার । কিন্তু এখন গোসলে ঢুকলে আর পোস্ট লেখা হবে না । দ্রুত হাত মুখ ধুয়ে বসে পড়লাম ল্যাপটপটা কাছে ।

আমার ল্যাপটপটা আমার বেশ পছন্দ । ডেলের ল্যাপটপ । মাত্র সাড়ে ১২ ইঞ্চি স্ক্রিন । ল্যাপটপটা কেনার পর থেকেই এটা আমাকে নানান রকম ঝামেলা দিতে শুরু করে । মাঝে একবার সমস্যা হল যে হঠাৎ হঠাৎ ল্যাপটপটার স্ক্রিন অফ হয়ে যাচ্ছে । বন্ধ হয়ে যাচ্ছে না, কেবল লগ অফ হয়ে যাচ্ছে । কতবার নিয়ে গেলাম ডাক্তার খানায় কিন্তু কোন কাজ হল না । কাজ করছি মন দিয়ে হঠাৎ স্ক্রিন বন্ধ । এমন মেজাজ গরম হয়ে যেত তখন । কিন্তু তবুও ল্যাপটপটা বদলাতে ইচ্ছে করে নি । কয়েকদিন আগে হঠাৎ করে ল্যাপটপ আর চালু হয় না । শেষে দোকানে নিয়ে দেখি র‌্যাম নষ্ট হয়ে গেছে । সেটার পেছনে আবার টাকা দিতে হল । তবুও ঠিক করে নিয়ে এলাম । এই যে বললাম এটার প্রতি আলাদা একটা মায়া জন্মেছে । ঠিক করেছি যতদিন এটা চলে নতুন আর কোন ল্যাপটপ কিনবো না ।

যাই হোক ল্যাপটপ টা চালু করেই সামুতে প্রবেশ করলাম । আজকে সকালেই একটা পোস্ট করেছিলাম । সেখানে কয়েকটা মন্তব্য এসেছে । আমি সাধারণত আগে পোস্টের মন্তব্যের জবাব দিয়ে তারপর নতুন পোস্ট লিখি । আজকে মনে হল আগে পোস্ট লেখা যাক তারপর মন্তব্যের জবাব দেওয়া যাবে । আরেকটা ব্যাপার আমি সব সময় খেয়াল করেছি । এমনিতে এখন সামুতে পোস্ট কম আসে । একটা পোস্ট আসলে সেটা প্রথম পাতা থেকে সরতে দিন পার হয়ে যায় । কিন্তু আমার ব্যাপারে হয় উল্টো । আমি যেদিন পোস্ট দিবো ঠিক সেদিন বাকি সব ব্লগারদেরও পোস্ট দিতে ইচ্ছে হবে । আমার পোস্ট প্রথম পাতা থেকে হারিয়ে যায় অতি দ্রুত । এটা প্রায় প্রতিবারই হয় । অথচ যেদিন আমি পোস্ট দিবো না সেদিন দেখা যায় একটা পোস্ট পুরো দিন ধরেই রয়েছে !

আজকে সামুতে বেশ কয়েকটা পোস্ট এসেছে । সকালে দেখেছিলাম । দুপুরে আর সময় পায় নি । মোবাইল দিয়ে দেখলাম বেশ কয়েকটা পোস্ট হাজির । এছাড়া এই মাসেও আগের মাস গুলোর তুলনায় অনেক বেশি পোস্ট এসে হাজির হয়েছে । এদের ভেতরে বেশ কিছু পোস্ট বেশ ভাল মানের ।

যাই হোক পোস্ট অনেক লম্বা হয়ে যাচ্ছে । আজুরে পোস্ট বেশি লম্বা না হওয়াই ভাল । আগস্ট মাসে আরেকটা পোস্ট দিয়েই ফেললাম । একটু পরেই সেপ্টেম্বর মাস শুরু হবে। যদিও আমি পোস্টটা আগস্ট মাসে দিচ্ছি, আমি জানি যতবার এটা পঠিত হবে তার বেশির ভাগই হবে সেপ্টেম্বর মাসেই । এই ব্যাপারটা আমাকে আবার আরেকটা ব্যাপার মনে করিয়ে দিল । আমি..... যাক আপাতত সেই ঘটনা আর লিখছি না । তাহলে পোস্ট আরও অনেক লম্বা হবে ।

সবাই ভাল থাকুক । আগস্ট মাসে আরেকটি পোস্ট দেওয়ার ইচ্ছটা পূরণ হয়েই গেল শেষ পর্যন্ত ! :D



উপরের ছবিটি ইলাস্ট্রেটর দিয়ে আঁকা হয়েছে।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০

কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------
































---------------------------------------------------------------



















------------------------------------------------------------------






















... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

×