somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরও একটি ব্যাংক চলেছে উন্নয়নের পথে :D

২৮ শে নভেম্বর, ২০২২ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা চমৎকার খবর আপনাদের কাছে শেয়ার জন্য এলাম । যদিও আমার ধারণা যে অনেকেই খবরটা আগে থেকেই জানেন এবং এসব এখন আপনার আমার কাছে ডাল ভাতের ব্যাপার । আসলে আমাদের অনেক কয়টা ঐতিহ্যের ভেতরে ব্যাংক উন্নয়ন একটি । সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে এখনও চলছে । সর্বপ্রথম ব্যাংকের উন্নয়ন করে ফেলেছিলেন আমাদের সবার প্রিয় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর । আমাদের বিশ্বকবির দাদা মশাই । সেই যে ঐতিহ্য চালু হয়েছে এখনও চলছে । সব শেষ যোগ হতে যচ্ছে ইসলামী ব্যাংক । ইসলামী ব্যাংকের লোন ডিস্ট্রিবিউশনের চিত্র যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে ডিসেম্বর ২০১৫ থেকে সেপ্টেম্বর ২০১৬ সালে মোট লোন দেওয়ার পরিমান ছিল প্রা্য় চার হাজার তিনশ কোটি টাকা । সেটা পরের বছরে বেড়ে সাত হাজার একশ কোটিতে, গত বছরের শেষে সেটা ৫ হাজারের ঘরে এসে থেকে। কিন্তু এই বছর সেপ্টেম্বর এসে দেখা যায় লোনের পরিমান দাড়িয়েছে ২৫ হাজার কোটি টাকায় । গতবছর সেখানে ছিল ৫ হাজার, তার আগের বছরে ছিল সাত হাজারে এই বছরে একেবারে ২৫ হাজারে ! ভাবতে পারেন উন্নয়নের ধারাটা !

যাই হোক যে সংবাদটা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আব্দুল্লাহ আর রাকিব নামের এক ২৪ বছর যুবক সম্প্রতি এই ইসলামি ব্যাংকে লোনের জন্য এপ্লাই করেছিলেন এবং সেটা এপ্রুভ হয়ে গেছে । পরিমানটা কত শুনবেন?
৯০০ কোটি টাকা !
জি ঠিকই শুনেছেন । ৯০০ কোটি টাকা । তার কোম্পানীর নাম মেডিগ্রিন এবং কোম্পানীটি মাত্র একমাস আগে জয়েন্ট স্টক রেজিস্টারে কোম্পানি হিসাবে মানে (১১ সেপ্টেম্বে, ২০২২) রেজিস্ট্রেশন করেছে । সব থেকে মজার তথ্য হচ্ছে কোম্পানীর ঠিকানা দিয়ে লোনের জন্য আবেদন করা হয়েছে সেটা একটা ভুয়া ঠিকানা এবং কোম্পানীর মালিক ২৪ বছর বয়স্ক এই রাকিবের কোন সলিড পরিচয় ব্যাংকের কাছে নেই । ডেইলি বিজনেস স্টান্ডার্ডের সাংবাদিক যখন রাকিব সাহেবের এনআইডি দেখতে চায় ব্যাংক কর্তপক্ষ সেটা দেখাতে পারে নাই ।

এবার একটু ভাবেন । একটা কোম্পানি যেটা কিনা মাত্র এক মাস আগে রেজিস্ট্রেশন করেছে, যার অফিসের ঠিকানা ভুল দেওয়া এবং মালিকের এনআইডি ব্যাংকের কাছে নেই, যে কোম্পানির মালিকের বয়স ২৪ বছর এবং যে ইন্টার পাশ, এমন একটা কোম্পানিকে ৯০০ কোটি টাকা লোন এপ্রুভ করা হয়েছে!
এইতো একজনের খবর । ঠিক একই ভাবে আরও দুইটা কোম্পানীকে নয়শ নয়শ করে মোটা দুই হাজার সাতশ কোটি লোন এপ্রুভ হয়েছে । সেই কোম্পানি দুটোর অফিসের ঠিকানাও ভুয়া ।

আপনি আপনার আশে পাশের কোন ব্যাংক থেকে লোন নিতে পারবেন এই ভাবে?

বেসরকারী ব্যাংকের ভেতরে ইসলমী ব্যাংক সব থেকে বড় এবং এর গ্রাহক সংখ্যা সব থেকে বেশি । এই যে টাকা গুলো ভুয়া একাউন্টের কালে লোন দিয়ে দেওয়া হচ্ছে, এই টাকা গুলো কিন্তু গ্রাহকের । যদি ব্যাংকের কিছু হয় তাহলে ক্ষতিগ্রস্থ হবে দেশের সাধারণ মানুষ । যে পরিমান সিকিউরিটি বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের দিচ্ছে তা হচ্ছে আপনার এককোটি টাকা ব্যাংকে জমা থাকলে, যদি ব্যাংক দেউলিয়া হয় তাহলে আপনি পাবেন মাত্র একলাখ । এর বেশি না । পরে ব্যাংকের সকল সম্পত্তি বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তা গ্রাহকের জমার উপরে নির্ভর করে ভাগ করা হবে । তা হতে কত সময় লাগবে কে জানে !

আরও বিস্তারিত জানতে এই সংবাদটা পড়তে পারেন
How a 24-year-old greenhorn is 'blessed' with a Tk900cr loan

এছাড়া প্রথম আলোতে বের হওয়া আরও একটা সংবাদ পড়তে পারেন।
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’


এভাবে একের পর এক ব্যাংকের যে উন্নয়ন হচ্ছে আশা করি আমরা আরও উন্নয়নের পথে গিয়ে হাজির হব । :D


সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:২৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×