somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

ফেলুদার ফিরে আসা - "তোপসের নোটবুক" । বুক রিভিউ

২৭ শে জুলাই, ২০১৯ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ব্যস্ততা মনে হচ্ছে আমাকে ঘিরে ধরেছে । এত চেষ্টা করছি বই পড়ার হচ্ছেই না । সবচেয়ে চেষ্টা করছি কিছুটা সময় বের করে পড়তে । কিন্তু কেন যেন হচ্ছে না । যান্ত্রিক জীবন যেন শুধু সব কিছু থেকে দূরে ঠেলে দিচ্ছে । তারপরও কিছু তো পড়তেই হবে । তাই হাতের কাছে ছিল “তোপসের নোটবুক” । সেটাই পুজি করলাম ।

বইটি বেশি বড় নয় তারপর ও দুই দিন লাগল পড়তে । যদি ধরি তবে এক ঘন্টায় পড়ে শেষ করা যাবে । তবে এটা ঠিক ভাবানার জগতে হারিয়ে যেতে পারেন তবে এটা আপনাকে নিয়ে যাবে উপেন্দ্রকিশোর রায়, বিভূতিভুষন, মানিক, শার্লকহোমস, এমনকি বোমকেশ বক্সী পর্যন্ত বিস্তৃত্ব । সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বইটিতে সবার পরিচয় খুব সুন্দর ভাবে বর্ননা করা হয়েছে ।

বলা যায় বইটি একটি ইতিহাস । ঠিক যেন ফেলুদা, তোপসে এবং লালমোহন বাবু যাকে আমরা চিনি জটায়ু নামে সবার পরিচয়ের ইতিহাস এখানেই বর্ননা করা হয়েছে । উঠে এসেছে বংশ এবং সেই ইতিহাস ।

বইটির দুই তৃতীয়াংশ জুড়েই আছে ফেলুদা, তোপসে এবং লালমোহনবাবুর বংশ পরিচয় এবং তার ইতিহাস চর্চা যেখানে লেখকের লেখনী স্বাধীনতার গুনে টা আর দশটা জীবনীভিত্তিক কল্প গল্পের থেকে হয়ে উঠেছে অনেকটাই আলাদা | এইখানে দাঁড়িয়ে পাঠকের হয়তো মনে হতেই পারে এই বইটি গতানুগতিক ফ্যান-ফিক্শন এর আওতা থেকে বেরিয়ে আস্তে পারেনি | ঠিক তখন লেখাটা গিয়ার্ চেঞ্জ করে গল্পের মোর ঘুরিয়ে দেয় একেবারে অন্যদিকে|

আমাদের ছোটবেলার গোয়েন্দা হিরো কারা যদি জিজ্ঞেস করা হয় তবে সেটা শার্লক হোমস, এয়ারকুল পেয়ারো, ফেলুদা আর বোমকেশ বক্সী এদের নাম উঠে এলেও । আমাদের মাঝে সবচেয়ে বেশি প্রভাব হয়ত ফেলুদাই ফেলেছেন । এটা বলার অপেক্ষা রাখে না ডিসি আর মার্ভেল কমিকস সুপার হিরোদের মাঝে ফেলুদা উজ্জল হয়ে উঠেছেন নিজের উজ্জলতায়

বইয়ের প্রতিটি পাতায় পাতায় ইতিহাস । প্রতিটি পাতায় মোড় নিয়েছে । মজার ব্যাপার হচ্ছে এখানে কিছু কেসের কথা বলা হয়েছে যার সম্পূর্ন কাহিনী হয়ত জানা সম্ভব নয় । কখন উপরে উঠেছে । আবার কখনও নিচে নেমেছে । এক কেসের সাথে অন্য কেস কিভাবে জড়িয়ে পরেছে সেটাও এক অন্যবদ্ধ ঘটনা ।

তবে হ্যা, আমাদের ফেলুদা যিনি হারতে পারেন না । যিনি প্রতি লক্ষ্যে ছুটে যান আপন গতিতে । যিনি অপরাধীকে নিয়ে যান তার শেষ পরিনতিতে তিনি আজ হেরে গিয়েছেন । এটা সত্যি আমাকে কষ্ট দিয়েছে আবার মুগ্ধ করেছে লেখকের দক্ষতায় । এভাবে বইটি শেষ হবে ভাবিনি । যদিও আমি এখন কোন প্রকার আশা নিয়ে বই পড়া শুরু করি না । তবে ফেলুদার হার সেটাও তো মেনে নেয়া যায় না । সেই ১৯৬৫ সাল থেকে ক্রমাগত জিতেই আসছে সে | এবং এই ৫০ বছরের জিতের শেষে যে ভয়ঙ্কর সত্যের সম্মুখীন হয়ে সে পরাজয় স্বীকার করে, সেই সত্যি যেন আমাদের সত্যি |

তবে কিভাবে কোথায় গিয়ে থেমেছেন সেটা জানতে হলে অবশ্যই পড়তে হবে “তোপসের নোটবুক” । লেখক কৌশিক মজুমদার কে ধন্যবাদ ফেলুদাকে ফিরিয়ে আনার জন্য । তবে একটা কথা বলতেই হচ্ছে “You will never meet your heroes” ।

ধন্যবাদ কৌশিক মজুমদার ফেলুদাকে আর একবার আমাদের সামনে নিয়ে আসার জন্য ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৯ রাত ১১:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×