সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো
আমি শুনেছি সেদিন তুমি
নোনা বালি তীর ধরে
বহুদূর বহুদূর হেটে এসেছো
আমি কখনো যাইনি জলে
কখনো ভাসিনি নীলে
কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও
নেবে তো আমায়?
বলো নেবে তো আমায়?
আমি শুনেছি সেদিন নাকি
তুমি- তুমি -তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি
অনেক জটিল ধাধা
না বলা অনেক কথা
কথা তুলেছিলে
কেন শুধু ছুটে ছুটে চলা
একই একই কথা বলা
নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে
যদি ভালোবাসা নাই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব? কোথায় গিয়ে?
বল কোথায় গিয়ে!
আমি শুনেছি তোমরা নাকি
এখনো স্বপ্ন দেখো
এখনো গল্প লেখ গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচামরা এখনো ভাবিয়ে তোলে
তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দুহাত পেতেছি
আমি দুচোখের গহবরে শুন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখব আমি দু চোখ পেতেছি
তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



