প্রসূতি ও তার সন্তান : বিনয় মজুমদার; উৎসর্গ: হাসান মোরশেদ ও সাধক শঙ্কু
২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যাদের সন্তান প্রসব করার সময় আসে। সেইসব নারীকে বলা হয় প্রসূতি। একটি নারীর পেটের মধ্যে সন্তান থাকে, ধরা যাক বালিকা সন্তান। সন্তান প্রসব করার তিন মিনিট আগে প্রসূতির শরীরের অবস্থা কেমন থাকে। প্রসূতির শরীরের মধ্যে দুটি হৃদপিন্ড, চারটি ফুসফুস। এই অবস্থায় প্রসূতির বেচে থাকতে কষ্ট হয় তারপরে সন্তান প্রসব হয়। সন্তানটি যদি বালিকা না হয়ে বালক হয় তবে ওই বালকটির এবং প্রসূতির দুটি হৃদপিন্ড এক সাথে থাকে, চারটি ফুসফুস। বালকটির অন্ডকোষ থাকে প্রসবের দুই মিনিট আগে প্রসূতি কীভাবে বেচে থাকে তারপরে প্রসব হয়। প্রসূতির গর্ভে যদি যমজ সন্তান (বালক) হয় তাহলে প্রসূতির শরীরে তিনটি হৃদপিন্ড, ছয়টি ফুসফুস, চারটি অণ্ডকোষ এই অবস্থায় প্রসূতি বেচে থাকে কী করে। আমাদের কল্পনারও অতীত। তারপরে প্রসব হয়। এইসব করেন সৃষ্টিকর্তা। আমার ধারণা সৃষ্টিকর্তার সৃষ্টির গোপন রহস্য এখনও গোপন রয়ে গেছে। ডাক্তাররা যাই বলুক সিজারিয়ান অপারেশন করলাম আসলে বাজে কথা। সৃষ্টিকর্তা তার সৃষ্টির রহস্য কাউকে এখনও জানতে দেননি। বোধহয় নারীদের পেটে কী হয় তা চাকু দিয়ে কেটে কেটে কোনো ডাক্তার কখনো দেখেনি। কখনও নারীদের পেটে অপারেশন করেনি কেউ। করবেও না কখনও।
কৃতজ্ঞতা : শারদীয়া দেশ
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন