somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিজিবিজি-১

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফিদাতো আলী সরকার। এই নামেই ব্লগে আমি লেখালেখি করতাম। নামটি আমি পেয়েছিলাম ঝুটা এ সেহি নামে একটা সিনামা থেকে। নায়িকা মিসকা নায়কে, এই নাম রেখেছিল। সিনেমাটা আমি অনেকবার দেখেছি। সিনেমাটি ফ্লপ, কাহিনীটা খুব ভালো লেগেছিল।সেই সময় অনেকটা একাকীত্ব জীবন কাটতো। একটা প্রেম করার খুব ইচ্ছে ছিল। বিশেষ করে সালমানের মেনে প্যায়ার কিয়া দেখে। আমার একটা সমস্যা ছিল, ছোটবেলা থেকেই মেয়েদের থেকে দূরে দূরে থাকতাম। একটু বড় হওয়ার পর তাদের দিকে তাকাতে পারতাম না। মেয়েদের স্কুলের দাড়িয়ে থাকা বা আশে-পাশের মেয়েদের সাথে কথা বলা বা ডিস্টার্ব করা আমার চরিত্রে ছিল না। আমি কখনো প্রেম পত্র লিখি নাই, কেউ আমাকে দেয়ও নাই।
আমার আব্বা একটু অন্যরকম ছিল। সে ঠিক করেছিল, আমাকে চারটি বিবাহ দিবে। আমরা অনেক আগের থেকেই হিন্দি সিনেমা দেখতাম। প্রথম সিনেমা বোধহয় ১৯৮৩ সালে দেখেছিলাম। যাই হোক, চার জন হিন্দি নায়িকা ঠিক করে রেখেছিল। এক নম্বর শ্রিদেবী, দুই মীনাক্ষী, তিন ফারহা আর চার মাধুরী। এর মধ্যে আমার মাধুরীকে বেশি পছন্দ হতো। আম্মার আবার পছন্দ অন্যরকম। তার পছন্দ মহানায়িকা সুচিত্রা সেন। আমার একটা চিন্তা ভাবনা ছিল। মহা নায়িকার নাতনিদের কথা চিন্তা করেছিলাম। কিন্তু পরে আর ভালো লাগে নাই। পরে এক সময় ক্যাটরিনাকে পছন্দ লাগলো। একেবারে দিওয়ানা হয়ে গেলাম। ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত তার জন্য পাগল ছিলাম। রানভির আসার পর দুজনে পথ দুই দিক হয়ে গেল। ওকে নিয়ে অনেক কবিতা লেখেছি। সামনা সামনি জীবনে দেখি নাই। ওর চোখের হাঁসিটা আমার খুব ভাল লাগতো। ২০১৪ থেকে বিয়ে করবো, সেই কথা আম্মাকে বলে দিলাম। দুইটা মেয়েও দেখা হল। আমি দু ক্ষেত্রে হ্যা বললাম। একজনকে আমার আম্মা আর বোন মিলে না করে দিল, আরেকজন তার বাবা বাড়ির লোকরা হ্যা বলল, আর মায়ের বাড়ির লোকেরা না করে দিল। সেই সময় চিন্তা করলাম, এবার প্রেম করে বিয়ে করবো। আমার একটা ফেসবুকে ২০০ থেকে বাড়িয়ে দু হাজার বন্ধু বানিয়ে ফেললাম।
এখন শুরু হল এক প্রেম কাহিনী। রাক্ষস আর রাজকুমারীর প্রেম কাহিনী। রাক্ষস রাজকুমার হতে পারলো না। চেষ্টা সে কম করে নাই। ১১১ কেজির একটা মানুষ ৮৭ কেজিতে পরিণত হল। রূপকথা থেকে এখন বাস্তবতা চলে আসতে হল। আট মাসের মোবাইলের ভালবাসা আর একদিনের দেখা। শেষ হল, ক্যান্সার রোগে আক্রান্ত মৃত্যুগামী বাবার শেষ ইচ্ছের কাছে। ছেলেকে তার পছন্দ হয় নাই। একমাসের মধ্যে ছেলেটি অন্যের রাজকুমার হয়ে গেল। মায়ের ইচ্ছেই পূরণ হলো। আমার জীবনে সত্যই মহানায়িকা চলে এলো।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×