somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিদাতোর কীর্তি-১

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন ছোট ছিলাম তখন, উত্তর শাহজাহানপুরের ৪১৪ নম্বর বাসায় থাকতাম। আমার বয়স তখন তিন বা তিন বছরের বেশি হবে। আমাদের একটা কাজের মেয়ে ছিল, তার নাম ঠিক মনে নাই। আমরা থাকতাম বাড়িটার তিন তলায়। চারতলায় যাওয়ার জন্য একটা লোহার মই ছিল। একদিন কাজের মেয়েটি মই দিয়ে উপর গেছে।
আমি ছোট মানুষ, আমিও মই দিয়ে উঠার চেষ্টা করছিলাম। কিছুদূর উঠার পর উপর থেকে কাজের মেয়েটা বলছিল, মই ছেড়ে দিতে। আমিও সুন্দর মই ছেড়ে দিলাম। আমি মানুষদেরকে আজও এভাবেই বিশ্বাস করি। ঠিক তাদের কথায় অনেক কিছুই ছেড়ে দেই। যাক, সেসব কথা। মই ছাড়ার কারণে নিচে পরে গিয়ে আমার হাত ভেঙ্গে যায়। আমাকে পঙ্গুতে নিয়ে যাওয়া হয়। অদক্ষ ডাক্তারদের কারণে ঠিক মতো আমার ডান হাত সেট করতে পারে নাই।
আজ অজু করার সময় বেসিন ভাঙ্গার সময় আমার সেই হাতেই ব্যথা পেলাম। আমার ডান হাতের জোর বরাবর কম।তাড়াতাড়ি লেখতে পারতাম না। হাতের লেখাও ভাল না। আমি বিলাতে গিয়েছিলাম, ওটার চিকিৎসা করতে। মাত্র ৯ বছর ছিল বলে, সেই সময় অপারেশন করে নাই, বলেছিল, ১৮ বছরের পরে করতে। করি নাই। এই হাত দিয়ে এক সময় ফাস্ট বলও করেছি। ভাল সুইয়েং খেত।
মেজবাবু লেখক শওকত আলী বলতো, আমার দাদুরও (শহীদ বুদ্ধিজীবী খোরশেদ আলী সরকার)ডান হাত একটু ভাঙ্গা ছিল। ৭১ এ তার কংকাল শনাক্ত করতে এই তথ্যটা কাজে লেগেছে। আমি যদি কোনদিন গুম হয়ে যাই, তবে আমাকেও হয়তো এভাবে চিনতে পারবি।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×