somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রেশ জিনিসের কবলে মাওলা সাহেবের দিশেহারা একদিন..

৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাপোষা মানুষ গোলাম সাহেবের সকাল শুরু হয় বউর ঝাড়ি খেয়ে। দাদা-দাদি বড় শখ করে নাম রেখেছিলো গোলাম মাওলা। তারপর থেকে উনি আর কারো গোলামী থেকে মুক্ত হতে পারেন নাই। শেষ বয়সে আপাতত বউর গোলামী করছেন। যাই হোক দাদা-দাদির দেয়া সুন্দর নাম থাকলেও বউ ঘুম থেকে উঠান এভাবে "নবাবের পো উঠেন বাজারে যেতে হবে"। বিরক্তমুখে উনি বিছানার মায়া ত্যাগ করে ওয়াশরুমে ছুটেন।

আজকে একটু ভালো মুডেই বাজারের আসলেন মাওলা সাহেব। কারন অন্যান্য দিন ১০ টাকার ভাড়া দরদাম করে ১৫ টাকায় আসতে হয় আজকে ৮টাকায় এসে পড়েছেন। মাঝে মাঝে অবাক হন উনি, নানা কাজে ১০/২০ হাজার টাকা অপচয় হলেও ২ টাকা বাচাতে পেরে আজকে উনার মন খুশি। আজকে ছোট মেয়ের জামাই আসবে তাই ভালো কিছু খাওয়াতে হবে। প্রথমে গেলেন তরকারীর বাজারে। অবাক দৃষ্টিতে খেয়াল করলেন আজকে সব তরকারী কেমন যেন তাজা মনে হচ্ছে। শাক গুলো পরিস্কার ও শুকনো, ওজন বাড়ানোর জন্য পানি দিয়ে ভিজানো নয়। টমেটু, আলু-বেগুন, সবগুলোই তাজা মনে হচ্ছে। সন্দিহান মাওলা সাহেব সিদ্ধান্ত নেন আজকে কোন তরকারী নিবেন না।

তারপর গেলেন গরুর মাংসের দোকানে যেয়ে ৩ কেজি মাংসের অর্ডার দিলেন। মিনমিনিয়ে বল্লেন ফয়েজ আজকে হাড় একটু কম দিও। উনি প্রতিবারই এই কথাটা বলেন কিন্তু ফয়েজ সবসময় হাড় বেশি দিবে উনি জানেন। তারপরেও বলার জন্য বলা। মাংস কাটা শেষ হলে উনি অবাক দৃষ্টিতে খেয়াল করলেন এক টুকরো হাড় বা চর্বি নেই। মাওলা সাহেব আবারো কনফিউশনে পড়লেন। মনের কোনে একটি সম্ভাবনা উকি দিলো মরা গরুর মাংস নাকি?? ২য় বারের মতো তিনি সিদ্ধান্ত পাল্টালেন আজকে গরুর মাংষ কিনবেন না।

সবশেষ গেলেন মাছের বাজারে। উনার ব্যক্তিগত পছন্দ ইলিশ। ১ কেজির একটা ইলিশের জন্য উনার বাজেট ১২০০ টাকা। চকচকে দেখে একটি ইলিশের দাম জিজ্ঞেস করলেন। মাছওয়ালার বলা দাম শুনে আরেকটু হলে উনার হার্ট এটার্ক হতো। মাত্র ৩০০ টাকা!!! সম্ভবত ২০ বছর আগে একবার উনার এরকম অনুভূতি হয়েছিলো ইলিশের উচ্চদাম শুনে। মাছ অতিমাত্রায় পঁচা কিনা তা যাচাই করার জন্য মাছের কান উল্টালেন কিন্তু নিজের চোখকেও বিশ্বাস হচ্ছিলো না। ইলিশ মাছের কান কখনও এতো লাল দেখেননি উনি। এবার উনি একটি কঠিন সিদ্ধান্তে উপনীত হলেন আজকে মাছই কিনবেন না। উনার ব্দ্ধ ধারনা এটা নিশ্চয়ই ফরমালিন বা এরকম কোন নতুন টেকনোলজি মাছকে টাটকা দেখানোর। সুতরাং খালি হাতেই বাসায় ফিরলেন। যেতে যেতে বউকে কি বলবেন সেই অযুহাত ঠিক করলেন। আজকে বাজারটা অন্য কেউ করাই ভালো।

পালের বাজারের এ হাটে উনি সদাই কিনতে আসেন প্রায় ৪৫ বছর ধরে। মানে ১০ বছর বয়স থেকেই এ বাজারে উনার আনাগোনা। কখনো এরকম হয়নি। আজকে হটাৎ সব ফ্রেশ জিনিসের আগমন উনার কাছে ভালো ঠেকছে না।

অফিসে যাওয়ার জন্য সিএনজি ঠিক করতে যেয়েও উনি অবাকিত। অন্যান্য দিনের ভাড়া ১২০ টাকা আজকে ৭০ টাকায় রাজি!!! হচ্ছেটা কি আজকে??

অফিসে বসে অন্যান্য কাজের পাশে উনার রেগুলার একটা কাজ হলো সামুতে ব্লগিং করা। আজকে লগইন করেই উনি বুঝতে পারলেন কিছু একটা উল্টোপাল্টা হয়েছে। কোন ধরনের কপি-পেস্ট দেখছেন না প্রথম পাতায়। প্রথম ১০টা পোস্টই দেখলেন ইনফরমেটিভ পোস্ট, পরে আছে কবিতা ও গল্প। কয়েকটি রম্যও দেখলেন। ৫ পাতা খুজেও কোন ১৮+ পোস্ট দেখলেন না। উনার হটাত মনে পড়ে গেলো গত কয়েকদিন পূর্বে অনেকে অঙ্গিকার করেছিলো ফ্রেশ ব্লগিংয়ের। তখন উনি তেমন পাত্তা দেননি এখন দেখা যাচ্ছে আসলেই ফ্রেশ ব্লগিং শুরু হয়েছে।

বেহুদা একজনকে খোচা দিয়ে দেখলেন ১ মিনিটের মাথায় উনার মন্তব্য মুছে মডারেটর উনাকে জেনারেল করেছে। এবার উনি সত্যিই অবাক হলেন। ২০০৭ সাল থেকে উনি সামুর সাথে। সামুতে কবে সিন্ডিকেট, ক্যাচাল, গালাগালি ও ঘুমন্ত মডারেশন এগুলো ছিলোনা উনি ঠিক মনে করতে পারেন না। আজ হটাৎ এরকম কেন??



লগ-আউট করে উনার অন্য নিকে ঢুকলেন। ইচ্ছা একটি রাজনৈতিক ক্যাচাল পোস্টে দিবেন। দিলেনও একটি জ্বালাময়ী পোস্ট। বিরোধীদলীয় নেত্রীকে ইচ্ছামতন ধুয়ে ফ্ল্যাট করে দেওয়া পোস্টটি মডারেটররা ২ মিনিটের মাথায় মুছে উনাকে কমেন্ট ও পোস্ট ব্যান করে দেয়। টাশকিত মাওলা সাহেব খেয়াল করলেন উনি অসুস্থ বোধ করছেন। সকাল থেকেই উনি সব ফ্রেশ জিনিসের উদাহরন দেখছেন। আজীবন ভেজাল খেয়ে আজকে হাটাৎ ফ্রেশ উনার ঠিক সহ্য হলোনা।

মাওলা সাহেব ঠিক করলেন ৩ দিনের ছুটি নিবেন। কিন্তু উনি ঠিক মনে করতে পারছেন না বসকে তেল মারা ছাড়া উনি কখনো ছুটি পেয়েছিলেন কিনা?? আজকে সব ব্যতিক্রম ছুটিটাও কি ব্যতিক্রম স্বাভাবিক নিয়মেই আবেদন করবেন নাকি বসকে তেল মারবেন???



সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:২১
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×