somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমিউনিস্ট জোকস্ (না পড়লে মিস্) পর্ব-২

১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কমিউনিস্ট জোকস্ (না পড়লে মিস্) পর্ব-১

জোকস-১

প্রশ্ন : কখন গোটা দেশ জুড়ে দুর্ভিক্ষ হবে ?
উত্তর : চীন দেশের লোকেরা যখন কাঠি ছেড়ে কাঁটাচামচ দিয়ে খেতে শুরু করবে ।

জোকস-২

প্রশ্ন : চীনে বেড়ালদের মেরে ফেলা হচ্ছে কেন ?
উত্তর : কারণ তারা মাও না বলে ম্যাও বলছে ।

জোকস-৩

প্রশ্ন : চীনের কমিউনিজম এবং নিজের স্ত্রীর মধ্যে মিল কোথায় ?
উত্তর : দুটোই হাতল বিহীন সুটকেসের মত । টানাও কঠিন, ফেলে দিতেও লজ্জা হয় ।

জোকস-৪

মাও-সে-তুং (অধুনা মাও-জে-দং) টেলিগ্রাম পাঠালেন ক্রুশ্চেভকে :
চীনে দুর্ভিক্ষ । দয়া করে খাদ্যদ্রব্য পাঠান ।
ক্রুশ্চেভ উত্তর দিলেন :
আমাদের নিজেদের অবস্থাও রীতিমতো সঙ্কটজনক । তাই কোনো খাদ্যদ্রব্য পাঠানো সম্ভব হচ্ছে না । পেটে পাথর বাঁধুন ।
মাও এর ফিরতি টেলিগ্রাম : জরুরী ভিত্তিতে পাথর পাঠান !

জোকস-৫

প্রাগের সরকারি ব্যাঙ্কে টাকা জমা দিতে এসেছেন এক চেকোস্লোভাকিয় নাগরিক । কাউন্টারে ক্যাশিয়ারের সঙ্গে তাঁর কথোপকথোনের ধারাভাষ্য :
-- অ্যাকাউন্ট খুলতে গেলে নিদেন পক্ষে কত জমা দিতে হবে ?
-- কুড়ি ক্রোন ।
-- ব্যাঙ্ক যদি হঠাৎ দেউলিয়া হয়ে যায়, তাহলে আমার টাকার কি হবে ?
-- আপনার জমা টাকার ব্যাপারে যাবতীয় নিশ্চয়তা দেয় আমাদের রাষ্ট্র ।
-- যদি আমাদের রাষ্ট্রের খারাপ একটা কিছু হয় ?
-- আমাদের রাষ্ট্রের নিরাপত্তার গ্যারান্টি দেয় সোভিয়েত ইউনিয়ন ।
-- আর যদি খোদ সোভিয়েত ইউনিয়নেরি খারাপ কিছু হয় ?
-- এমন একটা সুসংবাদের জন্য মাত্র কুড়ি ক্রোন জলাঞ্জলি দিতেও আপনার আপত্তি ?!

জোকস-৬

ইস্টার উপলক্ষে সোভিয়েত ইউনিয়ন দশ লাখ ডিম উপহার দিতে চাইল পোল্যান্ডকে । পোল্যান্ড তা নিতে অস্বীকার করল । কারণ তারা হিসাব কষে দেখেছে, দশ লাখ ডিম দিতে হলে পাঁচ লাখ সোভিয়েত সৈন্যকে আসতে হবে পোল্যান্ডে ।

জোকস-৭

হাতি বিষয়ে রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে । বিভিন্ন দেশ হাতি বিষয়ে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে রচনা লিখে পাঠিয়েছে ।
জার্মানী পাঠিয়েছে : হাতি পালন বিষয়ে সংক্ষিপ্ত ভূমিকা ।
ইংল্যান্ড : হাতি এবং উপনিবেশ ।
আমেরিকা : হাতি এবং পুঁজিবাদ ।
ফ্রান্স : হাতি এবং প্রেম ।
সোভিয়েত ইউনিয়ন : রাশিয়া - হাতির মাতৃভূমি
বুলগেরিয়া : সোভিয়েত হাতি - বুলগেরিয় হাতির শ্রেষ্ঠ বন্ধু ।

জোকস-৮

ধরা যাক, দুজন পুরুষ এবং একজন মহিলা অকস্মাৎ নির্জন কোনও একটি দ্বীপে গিয়ে পড়েছে । এই অবস্থায় কোন জাতির আচরন কেমন হবে ?
দুই ইংরেজ পুরুষ মহিলাটির জন্য ডুয়েল লড়বে ।
আমেরিকানরা বাধিয়ে দেবে ধন্ধুমার লড়াই ।
ফরাসিরা তিনজন একত্রে বসবাস শুরু করবে ।
রুশরা গড়ে নেবে যৌথ খামার । একটি পুরুষ হবে খামারের ডিরেক্টর । অন্য পুরুষটি হবে খামার শাখার সেক্রেটারি । আর মাঠে কাজ করবে মহিলাটি ।
বুলগেরিয়রা মস্কোয় টেলিগ্রাম পাঠিয়ে কর্মপন্থা নির্ধারনের জন্য নির্দেশের অপেক্ষায় থাকবে !

জোকস-৯

গো-খাদ্যের প্রচণ্ড আকাল দেখা দেওয়ায় বিজ্ঞানীদের আশ্চর্য কৌশলে জিরাফের সঙ্গে গাভীর সঙ্কর তৈরি হল । উদ্দেশ্য : খাদ্যের জন্য সে লম্বা গলা বাড়িয়ে দেবে ইউরোপে, আর দুধ দেবে সোভিয়েত ইউনিয়নে !

জোকস-১০

ফিদেল কাস্ত্রোকে একটি নতুন মোটরগাড়ি উপহার দিলেন ক্রুশ্চেভ । গাড়ি চালাতে গিয়ে কাস্ত্রো দেখলেন যে স্টিয়ারিংই নেই । তৎক্ষনাৎ মস্কোয় টেলিগ্রাম পাঠালেন তিনি :
-- স্টিয়ারিং এর অভাবে গাড়ি চালানো যাচ্ছে না । দয়া করে তাড়াতাড়ি স্টিয়ারিং পাঠান ।
ক্রুশ্চেভ উত্তর দিলেন :
-- গাড়িতে বসে আপনি অ্যাক্সিলেটরে চাপ দিন । আমি এখান থেকে স্টিয়ারিং ঘোরাব ।

জোকস-১১

প্রশ্ন : পশ্চিমের পুঁজিবাদী দেশগুলির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেবার উপায় কি ?
উত্তর : সোভিয়েত প্ল্যানিং কমিশনের বিশেষজ্ঞদের সেখানে পাঠাতে হবে ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×