somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখ ও মুখোশ, ঘোমটার আড়ালে খ্যামটা নাচ

২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক পোংটা চাচার কাছে শোনা গল্প। স্বচ্ছল পরিবারের এক দাদু তার একমাত্র মেয়েকে খুবই খুবই আদর করতেন। ফুলের ঘায়ে মুর্ছা যাওয়া বাগধারার চাক্ষুস উদাহরন হিসেবে মেয়েকে লালন-পালন করে বড় করে তুললেন। এদিকে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল। দাদু গড়িমসি করেন - কার ঘরে যাবে, কেমন আদর-যত্ন হবে, তিনি কিছুতেই মেয়েকে ছাড়তে চান না। এদিকে গ্রাম-গাঁয়ের ব্যাপার, কানাঘুষা শুরু হয়ে গেল। তিনি বাধ্য হয়ে মেয়েকে বিয়ে দিতে রাজি হলেন।

শুরু হল সুপাত্র খোঁজার পালা। এত এত পাত্র আসে, দাদু এই খুত, ওই খুত ধরে নাকচ করে দেন। অবশেষে কঠঠিন নুরানী চেহারার এক মাদ্রাসা পড়ুয়া সদ্য আলেমকে পাত্র হিসেবে আনা হল। ছেলে ধুম সুশীল। 'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া পুরা খানদান জান্নাতুহু' বলে দাদুকে সালাম দিয়ে সেই যে চোখ নিচু করেছে, চোখ আর তোলে না। আহ! কি মোলায়েম তার ভাষা। কথায় কথায় আল্লাহ রসুল পীর ওস্তাদের নাম। দাদুর ছেলে পছন্দ হল।

মহা ধুমধামের সাথে বিয়ে হয়ে গেল। কিন্তু দুই মাসের মাথায়ই দাদু কপাল চাপড়ে 'আমার কী সর্বনাশ হল রে!' বলে পাড়া মাথায় তুললেন। ঘটনা আর কিছুই না, মেয়ে পোয়াতি। এমন মোলায়েম স্বরের মাওলানা সা'ব যে এটা করতে পারেন, বিয়ের আগে দাদু ঘুনাক্ষরেও কল্পনা করেন নি।

গল্প শেষে বাস্তবে আসি। আমি ব্লগে লিখি কম, পড়ি বেশি। ইদানিং দেখছি, একদঙ্গল নব্য সুশীলের আগমন হয়েছে। তারা গালির বিরুদ্ধে ধনুক হাতে নেমে গেছে, তারা আবার হেব্বি দেশপ্রেমিক; কিন্তু রাজাকারদেরকে কেউ গালি দিলে তাদের অন্তরে গালিটা খুব পীড়া দেয়। অবশ্য অভিনয় আর কত করা যায়! মুখ ফসকে ছিটেফোটা বেরিয়েই যায়। মুহূর্তের অসচেতনতায় এদের সুশীল বোরখার কোনা উড়ে যায়, কাছা একদিক সামলাতে গিয়ে অন্যদিক উদোম হয়ে যায়, অন্যকে আক্রমন করে এবং প্রবল বিক্রমে অন্যকে শিখাতে সচেষ্ট হয়, অথচ নিজের শিক্ষার ব্যারোমিটার যে সর্বসাধারনকে মহা নিম্নচাপ প্রদর্শন করে, সে কথা বেমালুম বিস্মৃত হয়।

এদের একজন আজ আবার দেখলাম অন্যকে বিদেশি খিচুড়ী ভাষায় জিহবা ছিড়ে ফেলার হুমকি দিয়েও 'মুই গালিবাজ নেহি' চিৎকারে পাড়া মাতোয়ারা করছেন। ওদিকে কাছা কিন্তু খুলতেই আছে। একজন আগন্তুনক মহাজ্ঞানী পিএইচডি আবার রাজাকার প্রতিরোধে গালি এলার্জিতে ভুগে ভুগে যারা ব্লগের জন্মলগ্ন থেকে রাজাকারদেরকে দৌড়ের ওপর রেখেছে, তাদেরকে জ্ঞানদান করছেন, উহু, তোমরা রাজাকারদের সাথে মুখ খারাপ করো না বাছারা। তিনি নিজে অবশ্য তার ব্লগে তার মতের বাইরে কেউ কিছু বললেই আক্রমনে চলে যাচ্ছেন।

ব্যাপক সার্কাস। আমি পাঠক। পড়ি। মুখ টিপে হাসি। করুনাও হয়। গ্রাম সম্পর্কীয় সেই দাদুর জামাইয়ের কথা মনে পড়ে। হু, বোরখাওয়ালীরাও প্রেম করে, মোলায়েম কথা বলা হুজুরের বউও দুইমাসের মাথায় পোয়াতি হয়! সাথে মনে পড়ে, মিষ্ট কথা বলা জ্যামিতিক জামাতিদের। মুখে মধু, অন্তরে বিষ, মিছরির ছুরিতে শান দেয়া ধান্দাবাজদের চেহারাগুলো এক কাতারে এসে সব মীরজাফরে সর্বসম হয়ে যায়।

কিছু আলো তবু বেঁচে থাকে। অধিকাংশ মানুষই আলোকে বাঁচিয়ে রাখে। রাজাকার বাঁচানোর তাগিদে সুশীল সুবিধাবাদীদের ভূমিকায় অভিনয় করা সিজনাল দালালদের মুখোশকে থোড়াই কেয়ার করে। সেই আলোকিত মানুষগুলোকে - স্যালুট!

সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৪২
১৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ ঐতিহাসিক ৭ই মার্চ । বাঙালির জাগরণের নতুন অধ্যায় শুরু হয় এই ভাষণের মাধ্যমে ।

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:৫২


১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকারের দাবি তুলে ধরেন এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান... ...বাকিটুকু পড়ুন

ইরান আমেরিকা যুদ্ধ এবং নস্ত্রাদামুস এর ভবিষ্যৎবানী

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৪



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, “ইরানে মার্কিন হামলা প্রাথমিক পূর্বাভাসের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। ইরানে হামলার চারটি প্রধান লক্ষ্য রয়েছে। তিনি বলেন, ‘প্রথমত, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১:২০



(এক)
রোজ রাতে মসজিদের সামনে ভিক্ষা করে বৃদ্ধ আতর আলী। মানুষ ভাবে তার কেউ নেই। কিন্তু দূরের শহরে তার ছেলেটা ঠিকই আছে শুধু বাবাকে চেনে না।

(দুই)
মেয়েটা বাপের বাড়ি এলে বাবা জিজ্ঞেস... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: পশ্চিমা গণতন্ত্র আর মতপ্রকাশের স্বাধীনতা

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:০০


"ইসরায়েল এবং শয়তান যদি একে অপরের সাথে যুদ্ধ করে, আমরা শয়তানের পাশে থাকবো।"

বাংলাদেশে কেউ যখন আমাদের হুমকি দেয়, তখন বলে, "এই, আমি কে, চিনোস!" তবে দেখা যায়, হুমকিদাতা বড়জোর... ...বাকিটুকু পড়ুন

সরকারি চাকরিজীবীদের 'টাইট' করার ১৪ দফা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



সকাল নয়টায় সরকারি কর্মচারীদের অফিসে পৌছানো নিয়ে দেখছি সরকার খুব তৎপর। এই তৎপরতার সাথে যোগ হয়েছে সকাল সকাল সাংবাদিকদের সরকারি অফিসগুলাতে হানা দিয়ে অফিসার আসছে কিনা সেটা লাইভ করার... ...বাকিটুকু পড়ুন

×