somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরপোঁড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়: কর্তৃপক্ষ ব্যবস্থা নিন

১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের পোষ্টে লিখেছিলাম, সামহোয়্যারইনে কেউ কেউ গালির লাইসেন্স পেয়ে ব্লগিং করেন। গালিবাজদের একজনকে সাময়িকভাবে ব্যান করে কর্তৃপক্ষ আমাকে ভুল প্রমান করেছেন। এভাবে ভুল প্রমান হওয়া আনন্দের এবং এ সচেতন পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ।

কর্তৃপক্ষ আরো যে কারনে ধন্যবাদ পাবেন, তাহল স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের পোষ্টগুলোকে নির্বাচিত পোষ্ট হিসেবে প্রথম পাতায় রাখা। এতে অবশ্য কেউ কেউ মনে দুঃখ পেয়ে সামহোয়্যারইন নিপাত যাক কামনা করে কান্নাকাটি করেন; কিন্তু দেশপ্রেমিক ব্লগাররা সেই কান্নার মুখে ছাই দিয়ে সামহোয়্যারইনকে সমৃদ্ধ করে যাবেন।

দেশবিরোধিদের হম্বিতম্বি, হ্যান করেংগা ত্যান ছিড়েংগা বেশ কিছুদিন ধরে স্থবির অবস্থায় ছিলো। সবাই শান্তিপূর্নভাবে ব্লগিং শুরু করেছিল এবং সাধারন ব্লগাররা ব্লগের প্রতি আগ্রহ ফিরে পাওয়ায় ভিজিটের সংখ্যাও বাড়ছিল। রাত ২/৩ টায় যেখানে হাতে গোনা ৮/১০ জন ব্লগার অনলাইন থাকতো, এখন সে সংখ্যা নিয়মিতভাবে ৪০/৫০ এ গিয়ে পৌঁছায়।

দেশবিরোধীদের এরূপ অবস্থায় বসে থাকলে চলবে কেন? তারা আবার নতুন উৎপাত শুরু করেছে। নারী স্বাধীনতার আন্দোলনকে, নারীর প্রাপ্য অধিকারকে নস্যাৎ করতে আবারও তারা ধর্মের ভুল ব্যাখ্যা করতে উঠেপড়ে লেগেছে।

সেই সাথে শুরু হয়েছে যারা মানুষের মুক্তির কথা বলে, তাদের বিরুদ্ধে অপপ্রচার। এই ধর্মব্যবসায়ী, দেশ ও জাতির চিরন্তন শত্রুদের এ এক পুরোনো খেলা। ১৯৭১ এ তারা পরাজয়ের মুহূর্তে দেশের সূর্যসন্তানদের হত্যা করেছে, এখন লেগেছে জাফর ইকবালের পেছনে। কারণ, জাফর ইকবাল সত্য কথা সরাসরি বলেন, তিনি মুক্তির কথা বলেন, তিনি শোষণের বিরুদ্ধে বলেন, তিনি দেশের আপামর জনসাধারনের উন্নয়নের কথা বলেন। তাকে রুখতে না পারলে এদের ভন্ডামির ব্যবসা বন্ধ হয়ে যাবে যে!

ব্লগ কর্তৃপক্ষকে অনুরোধ করবো, এসব উষ্কানীমূলক পোষ্ট ও পোষ্টদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এ ব্লগ বাংলার, এ ব্লগ স্বাধীনতার, এ ব্লগ মুক্তিকামী মানুষের হোক। কুপমন্ডুক ধান্ডাবাজদের প্রতিহত করুন। আপনাদের সদিচ্ছাই এজন্য যথেষ্ট। সকল সাধারন ব্লগারকে সবসময়ই এ কাজে সাথে পাবেন।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০১
২২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×