ব্রেকিং নিউজ:: রাজধানীতে ভিপিএন ও প্রক্সি-সার্ভারসহ ১০ জনআটক!
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রেকিং নিউজ::
রাজধানীতে ভিপিএন ও প্রক্সি-সার্ভারসহ ১০ জনআটক! বিশেষ সংবাদাতাঃ গতকাল রাতে রাজধানীতে অবৈধ ভিপিএন ও প্রক্সি-সার্ভারসহ ১০জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১ টি বিদেশী ভিপিএন, ৪৫ টি ধারালো ইউসি ব্রাউজার, ৫০০ রাউন্ড প্রক্সি সার্ভার, ১ হাজারেরও বেশি কমেন্ট ও নগদ ৫০হাজার লাইক উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের মিডিয়া উয়িং এর প্রধান এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা অবৈধ ভিপিএন, প্রক্সিসার্ভার এবং ইউসি ব্রাউজার ব্যাবহার করে অবৈধ স্ট্যাটাস, কমেন্ট এবং লাইক তৈরি করত। যা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ননাশকতা মূলককর্মকান্ডে ব্যবহৃত হত। পরে এ বিষয়ে সংবাদসম্মেলনে বিস্তারিত জানানো হবে। এদিকে রাজধানীর শনির আখরায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। নিহতযুবকের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো লাইকের আঘাতের চিহ্ন ছিল। অপরদিকে মিরপুর দশ নাম্বার গোল চত্ত্বরের কাছে ছিনতাইকারীদের স্ট্যাটাসের আঘাতে এক বিকাশ ব্যবসায়ী আহত হয়েছেন। এছাড়া উত্তর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কমেন্টের নিচে চাপা পড়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, গুগল ক্রোমে ফেসবুক ব্যবহারের জন্য ব্রাউজেক এড-অনস জোড়া লাগাতে গিয়ে অজ্ঞাত নামা এক ছেলের হাত কব্জিসহ উড়ে যায়।
কল্পিত
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০

আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়...
...বাকিটুকু পড়ুনযে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯

"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে...
...বাকিটুকু পড়ুন