somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

X( ইতিহাস বলে “চিনা বাম” ভয়ংকরঃ যেই সরকারের আমলে “তাজউদ্দীন আহমেদ”জেল নিবাসী সেইস্থানে “মির্জা ফকরুল” তো নস্যি। X(

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নাম উল্লেখ করবো না তবে আওয়ামীলীগের সাধারন সম্পাদক জলিল সাহেব কিংবা রাজ্জাক সাহেব অথবা আমাদের রাষ্ট্রপতির মৃত্যুর পরেও (আল্লাহ না করুক) জানাজায় যেই পরিমান মানুষ হয়েছে সেটি অনেকেরই ভাগ্যে জোটেনি আমি নাম নিচ্ছি না এই লিস্টে এত বড় বড় নামও আছে যাদের নাম বলার সাথে মনে সম্মান জাগে। তবে শেষ পর্যন্ত মৃত্যুর আগে পর্যন্ত সেটি ধরে রাখতে পারেন নি । আর উপরের এই মানুষগুলির রাজনীতি ছিল মানুষের প্রতি এবং মানুষের জন্য।

দেখুন বিষয়টা দিনে দিনে আমাদের হাতের বাহিরে চলে যাচ্ছে , আমরা কোন দিকে যাচ্ছি জলিল সাহেবের মতন নেতা যাকে দেশ চিনে তিনি যখন ত্রামকার্ড দেখালেন তখনো তাকে গ্রেফতার করা হল না বরং দাপিয়ে বেরিয়েছেন বীরদর্পে। আর আজকে মির্জা ফখরুল জেলের বাহিরে কখন থাকেন সেটাই বুঝতে পারা কষ্টকারক।

আজ মানুষের জান মাল অনিরাপদ মানুষ বুঝতেও পারছেনা যে আসলে কি আজকের দিনটা সে বাচবে কিনা। একটি মহল চাচ্ছে যে অবস্থার ফায়দা গ্রহন করতে এবং খুন থেকে শুরু করে বোমা এবং বিশেষ করে ব্লগার এবং বিরোধী দলীয় নেতাদের এবং লেখকদের আক্রমন করে একরকম ধুয়ার সৃষ্টি করে যাচ্ছে এবং অবস্থার অবস্থান আরও খারাপ দিকে নেয়ে যাচ্ছে।

ইতিহাসে কি কোন নজির আছে বাংলাদেশের যে এইভাবে গেইট ভেঙ্গে অগ্রজ নেতাদের ধরে এনে ধাক্কা দিয়ে গাড়িতে উঠানোর ? নাই কিছু কষ্টের শব্দ বলি ।

• আমরা দল হিসেবে জামাতকে নিসিদ্ধ করার বিষয়ে একমত তবে বিএনপির গায়ে একটি আচরও সহ্য করা হবে,এটি অগণতান্ত্রিক এবং আশালিন।
• বিভক্তি সৃষ্টির কোন সুযোগ নেই আমাদের কাছে এইখানে কেউ দুধ কলা খায় না।
• আপনি বুঝতে হবে আপনি কাকে গ্রেফতার করেছেন আপনি খোকা, ফারুক আর রিজবির মতন নেতাদের ভিতরে রাখবেন এত আওয়ামীলীগ এর সমর্থকরাও মেনে নিবেনা।
• বাংলাদেশ আওয়ামিলিগ কি এই দেশে রাজনীতি করবে না নাকি তাদেরকে ধ্বংস করার চেষ্টা চলছে আর এটি কারা করছে আমরা সেটা জানি।
• আজ সরকারকে ব্যাবহার করে যাচ্ছে একটি মহল স্বৈরাচার এবং বামদের উপরে উঠিয়ে আনতে এবং তাদের চেষ্টা হল যে প্রসাসন ব্যাবহার করে বিএনপিকে কিভাবে এই বার দুর্বল করে দেয়া যায়।


শুনুন তাইলে ধর্ম ব্যাবসায়ি জামাত আর চিনা থার্ড ক্লাসের বাম এরা কালো সাপরুপি। ছোবল মারবেই সুযোগ পেলে। বঙ্গবন্ধুকে ডুবিয়েছিল এই বাম আজ এই বাম আবার আসিন হয়েছে উনার মেয়ে শেখ হাসিনার উপর । আজ মন্ত্রী পরিষদের দিকে তাকান আওয়ামীলীগ কই ? তোফায়েল কই ? সুরঞ্জিত কই ? জলিল আর রাজ্জাক কই ছিল ? আজ কামাল হোসেন কই ? বঙ্গবীর কই ? নাই কেউ নাই মন্ত্রী এখন বাম আর স্বৈরাচারদের দোসররা।

দেখুন তাজউদ্দীনকেও এই সরকারের আমলে জেলে যেতে হয়েছে সেখানে মির্জা ফখরুল তো নস্যি। বাংলাদেশের ইতিহাসের তাজ, গনতন্ত্রের পথিকৃৎ এবং সবচাইয়ে আকর্ষণীয় সঙ্ঘঠক তাজউদ্দিনকে যেই অত্যাচার নিপীড়ন সইতে হয়েছে ওই সময় আজ বহু বছর পর ওই রকম একজন অমায়িক ভদ্র এবং দেশপ্রেমিক ও দলপ্রান ব্যাক্তিকে এরুপ অত্যচার সহ্য করতে হচ্ছে , মির্জা ফকরুল সেই ব্যাক্তি ।

পতন সেই দিনও হয়েছিল আর শেষ মুহূর্তে পতনকালে বঙ্গবন্ধুর সাথে আওয়ামীলীগ ছিলও না ছিল এই বামপন্থীরা।

তবে আমি সত্যি কথা বলি আমি এখন আর দলে বিশ্বাস করি না তবে কিছু নেতায় এখনো বিশ্বাস আছে যেমন আর লিস্টে সবার উপর যেই নামটি আসে সে হলেন “ মির্জা ফখ্রুল ইসলাম আলমগির”


১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×