চেক প্রজাতন্ত্রে মুসলমানের সংখ্যা মাত্র 10,000 (জনসংখা 1 কোটিরও বেশী)। চেক টেলিভিশনে প্রদর্শিত মুসলমানদের উপর একটি বিতর্কিত ডকুমেন্টারীতে দেখানো হয়েছে যে মুসলমানরা ইউরোপের দেশগুলোতে ইমিগ্রেশন নিয়ে ইন্টিগ্রেশনের বদলে নিজেদের একটি জগৎ তৈরি করে নিচ্ছে । 27 মিনিটের এই ডকুমেন্টারী (
Avwg, GKRb gymwjg) দেখলে বুঝতেই পারবেন যে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকান্ডগুলো মুসলমানদের সম্পর্কে কিরুপ বিরুপ ধারনা করে দিচ্ছে। হনর কিলিং এবং আরও কিছু কালচারাল বিষয়কে ইসলামের অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে। এই কমসংখক মুসলমানদের চেকরা যে রকম সন্দেহের দৃষ্টিতে দেখছে, এভাবে চললে বড় মুসলমান কমিউনিটিওয়ালা দেশগুলো যেমন ব্রিটেন, জার্মানী, ফ্রানসে অদুর ভবিষ্যতে মুসলমানদের জন্য কত দরজা বন্ধ হয়ে যাবে তাই দেখার বিষয়।
এখন বিবেচ্চ হচ্ছে মুসলমান সমাজ এসবের বিরুদ্ধে কেমন অবস্থান নিচ্ছে। মুসলমানদের প্রতিবাদকেও অনেক সময়ই ভাল দৃস্টিতে দেখা হচ্ছে না (
Lei)। আফসোস এইসব প্রপাগান্ডা থামাতে মুসলমান সমাজের দ্্বারা তেমন কোন ক্যাম্পেইন হয়নি । ওআইসি তো শুধু আছে নামেই। তারা কি সন্ত্রাস ও ইসলাম ধর্মের অবস্থান স্পষ্ট করে কোন ডকুমেন্টারী তৈরি করে প্রচার করতে পারেনা?
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৬ সকাল ৯:৩৭