দেখাবার জন্যে পীড়াপীড়ি করে দিনটি
ক্লান্তি আনে শ্রেষ্ঠ বন্ধুদের,
এটা মেনে নিই, চলো, এটা মেনে নিই।
অথচ কপট নিশি মিশে যায় আমাদের
প্রতিটি পলকে, আঘাতে আঘাত হানে
চোখের পাতার নীচে, বুকে হাঁটে
বিবিধ বস্তুর চারি পাশে:
কি উৎকনঠা! কি উৎকনঠা!
নামহীন এই বস্তুটিকে নিয়ে
যেটি দিনও নয় রাতও নয়
বলো চুপিসারে, তোমাকে তাই বলি
এখানে কিছু না বলাই শ্রেয়!
মূল: [link|http://en.wikipedia.org/wiki/Jean_Tardieu|Ru Zviw`
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৬ সকাল ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







