somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলে দাঁড়িয়ে পানি পান করে ফেললে মনে পড়া মাত্র তা বমি করে ফেলে দিতে হবে!- সহিহ মুসলিম থেকে একটি উদ্ভট হাদীস।

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি উদ্ভট হাদীসের গল্প শুনুন। ছোটবেলা থেকেই সবসময় শুনে এসেছি যে বসে পানি খাওয়া সুন্নত। মাঝে মাঝে তাড়াহুড়ায় দাঁড়িয়ে পানি খেয়ে ফেললে মা বকে দিতেন। একটু বড় হয়ে ধর্মীয় কিছু বইতে হাদীসের রেফারেন্সে দেখলাম যে দাঁড়িয়ে পানি খাওয়া শুধু সুন্নতের বরখেলাপ নয়, এটা কঠোরভাবে নিষিদ্ধ। মনেপ্রাণে যথেষ্ঠ ধার্মিক হওয়া সত্বেও এই কঠিন নিষেধাজ্ঞা সবসময় পালন করতে পারিনাই। ইমাম সাহবকেও অনেক দিন দেখেছি দাঁড়িয়ে পানি খেতে। এই কঠিন নিষেধাজ্ঞার হাদীসগুলোর মাঝে একটি হাদীস এক নজড় দেখা যাকঃ

আনাস (রা) কর্তৃক বর্ণিত রাসূল (সা) দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। ক্বাতাদাহ (রা) কর্তৃক বর্ণিত, তিনি বলেন '' আমরা জিজ্ঞাসা করলাম খাবার ব্যাপারে কি নিয়ম? প্রতিত্তরে আনাস (রা) বললেন, ' এটা আরও বেশী ঘৃণিত '।'' -- সহিহ মুসলিম, বুক ২৩ হাদীস ৫০১৮

একটু বড় হয়ে আরও কিছু আলেমের কাছে খোঁজ খবর করে জানলাম যে দাঁড়িয়ে পানি খাওয়া আসলে হারাম নয় কারণ নবী নিজেও দাঁড়িয়ে পানি পান করেছেন। । বসে পান করা নবীর একটা উপদেশ মাত্র। যদিও উপরের হাদীসটি সেই কথা বলে না। উপদেশ আর নিষেধ এক জিনিস নয়।

সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে নবী নাকি বলেছেন ভুল করে দাঁড়িয়ে পানি পান করে ফেললেও তা বমি করে ফেলে দিতে। (আমার বিশ্বাস এটা জাল হাদীস, এমন আজগুবী কথা নবী জীবনেও বলতে পারেন না।) আসুন হাদীসটি পড়ে দেখিঃ
_____________________________________________
আবু হুরায়রা (রা) বর্ণনা করেন, রাসূল (সা) বলেছেন ''কারও দাঁড়িয়ে পানি পান করা উচিৎ নয়। যদি কেউ ভুলে যায় তাকে অবশ্যই বমি করতে হবে।''
-- সহিহ মুসলিম, বুক ২৩ হাদীস ৫০২২
_____________________________________________
এই উদ্ভট হাদীসটির ব্যাখ্যায় কিছু আধুনিক চিন্তাধারার আলেম বলেন যে বমি করার হাদীসটি এখন আর প্রযোজ্য নয়। নবী নিশ্চয়ই এই নিয়ম বাতিল করে গিয়েছিলেন। এই ব্যাখ্যার সাপোর্ট হিসেবে নিচের হাদীসটি তারা উল্লেখ করেন। যদিও বেশীরভাগ আলেম এই হাদীস বাতিল এই মতবাদের পক্ষে না।

আন-নাজ্জাল বিন সাবরা কর্তৃক বর্ণিত, '' আলী (রা) যোহরের সালাত আদায় করার পর আসরের সালাতের পূর্ব পর্যন্ত কুফার (মসজিদের) বিস্তৃত উঠানে বসে লোকজনের বিষয়াদি নিয়ে আলাপ করছিলেন। তখন তার নিকট পানি আনা হলে তিনি এর কিছু অংশ পান করলেন, কিছু অংশ দিয়ে মুখ হাত-পা ও মাথা ধৌত করলেন। তারপর তিনি দাঁড়ালেন এবং পানির বাকি অংশটুকু দাঁড়ানো অবস্থাতেই পান করে বললেন, ' কিছু লোক দাঁড়িয়ে পানি পান করতে পছন্দ করেনা যদিও নবী এটা করেছিলেন ঠিক এখন আমি যা করলাম '।'' -- সহিহ বুখারী, বুক ৬৯, হাদীস ৫২০

এই হাদীস দুটির ব্যাপারে আধুনিক আলেমদের ব্যাখ্যায় কিছু সম্পূরক প্রশ্ন আসে।

১) বাতিল না বলে হাদীসটিকে জাল বলতে সমস্যা কোথায়? হাদীস বাতিল হলে সেটা হাদীসের বইতে থাকার কথা, যেমন মুতা বিবাহ। বমি করা বিষয়ক হাদীসটি বাতিল হয়েছে এমন কোন হাদীস সহিহ হাদীস গ্রন্থগুলোতে নেই কেন?
২) হাদীসটি বাতিল হয়ে থাকলে সকল সাহাবার সেটি জানা থাকার কথা কিন্তু হযরত আলী (রা) ব্যতীত আর কেউ তা জানতেন না কেন?
৩) হযরত আবু হুরায়রা (রা) নবীর সাথে শেষ দুইটি বছর প্রায় সর্বক্ষণ সঙ্গী হিসেবে ছিলেন। আবু হুরায়রা এই বমি করার হাদীসটির একমাত্র বর্ণনাকারী। এত ঘনিষ্ঠ সাহচর্যে থাকার পরও কেন আবু হুরায়রা এই হাদীসটি যে বাতিল তা জানতেন না?
৪) একটি বাতিল হাদীস কেন ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে অন্তর্ভুক্ত করলেন?

আর বাকি সব আলেম, বিষেষ করে আহলে হাদীস গ্রুপের অনুসারীদের কাছে প্রশ্ন

১) আপনারা বলেন যে হাদীসও আল্লহর ওহী। হাদীস না মানলে সে কাফের। এখন কেউ যদি দাঁড়িয়ে পানি খেয়ে পরে বমি করতে অস্বীকার করে তাহলে কি সে কাফের হয়ে যাবে?
২) হাদীসের এই কথাগুলোর মাঝে যে পরিষ্কার কন্ট্রাডিকশন আছে যেমন কোথাও বলা আছে দাঁড়িয়ে পানি খাওয়া নিষেধ আবার কোথাও বলা আছে তা যায়েজ, এটা কি প্রমাণ করে না যে হাদীস আল্লাহর ওহী নয়? কারণ কোরানে আল্লাহ বলেন আল্লাহর বানীতে কোন কন্ট্রাডিকশন নেই।
৩) বুখারী/মুসলিম শরীফের একটা উদ্ভট বা ভুল হাদীস অবিশ্বাস বা অমাণ্য করলে আমাদের কাফের বলার অধিকার কে আপনাদের দিয়েছে?
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১২ রাত ১:১৪
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×