টানা বর্ষণে স্বস্তির বৃষ্টি পরিণত হয়েছে ভোগান্তিতে। ভ্যাপসা গরমে অতিষ্ট রাজধানীবাসী বেশ কিছুদিন ধরে বৃষ্টির অপোয় ছিলেন। দীর্ঘ প্রতিার পর সোমবার সন্ধ্যা থেকে শুরম্ন হয় সেই কাঙ্খিত বৃষ্টি। এতে স্বস্তির নিশ্বাস ফেলে নগরবাসী। কিন্তু শ্রাবণের অবিরাম বর্ষণ বেশি সময় স্বস্তিতে থাকতে দেয়নি নগরবাসীকে।
শহরের সড়কগুলোতে শুধু পানি আর পানি। কাজের জন্য বাইরে বের হওয়া মানুষজনকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। যানবাহন সংকটে নাকাল হয়ে পড়েছেন অনেকেই। বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে আটকে পড়েছে অসংখ্য যানবাহন।
সকালে ঘুম থেকে উঠে অফিসগামী লোকজন পড়ে যায় বিপাকে। আবার অনেকে নিজের আবাসস্থলেই অনেক সমস্যা নিয়ে রাত যাপন করেন। বিশেষ করে রাজধানীর মিরপুর, বিজয় সরণি, শান্তিনগর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, জিগাতলা, রায়ের বাজার, কল্যাণপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া, ধানমণ্ডি খিলগাঁও, সবুজবাগ, বাড্ডা, রামপুরা, মৌচাক, মালিবাগ, ডেমরা, মতিঝিল ও মনিপুরসহ বেশ কিছু এলাকা হাটু থেকে কোমর পানিতে ডুবে যায়। পানি জমে গেছে ছোট বড় সব সড়কেই। এই সব সড়কের কিছুদুর পরপরই অনেক যানবাহন নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা গেছে।
মঙ্গলবার বেলা ১১টায় মহাখালীতে অটোরিকশা চালক মোস্তফা বলেন, ‘খ্যাপ নিয়া যেহানেই গেছি, দেখি পানি। বিরাট অসুবিধা। গাড়ি চালাইতে পারতাছিনা।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


