somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্ত্রিসভায় আরো ১ মন্ত্রী ৫ প্রতিমন্ত্রী

৩১ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজোট সরকারের প্রায় সাত মাসের মাথায় দ্বিতীয়বার সম্প্রসারিত হয়েছে মন্ত্রিসভা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ পাঠ করান। শপথ নিয়েছেন একজন নতুন মন্ত্রী ও পাঁচ জন প্রতিমন্ত্রী। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাদারীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান খান। তিনি বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।
নতুন পাঁচজন প্রতিমন্ত্রী হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক, ময়মনসিংহ-৩ আসনের এমপি ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, ময়মনসিংহ-১ আসনের এমপি অ্যাডভোকেট প্রমোদ মানকিন, পটুয়াখালী-৪ আসনের এমপি মাহবুবুর রহমান তালুকদার ও সংরক্ষিত মহিলা আসনের এমপি ড. শিরিন শারমিন চৌধুরী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১টা ২০মিনিটে বঙ্গভবনে পৌঁছান। এর কিছুক্ষণ পরই শুরু হয় শপথ অনুষ্ঠান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ছাড়াও কয়েকজন সংসদ সদস্য এসময় উপস্থিত ছিলেন। শুক্রবার নতুন ছয় জনের যোগদানের মধ্যে দিয়ে মন্ত্রিসভায় এখন পূর্ণমন্ত্রীর সংখ্যা দাঁড়ালো ২৫-এ এবং প্রতিমন্ত্রী ১৯ জনে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×