ইসরাইল প্রথমবারের মতো সাম্প্রতিক গাজা অভিযানে নিষিদ্ধ হোয়াইট ফসফরাস ব্যবহারের কথা স্বীকার করেছে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের ভয়াবহ আগ্রাসন সমর্থন করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দাবি করা হয়েছে, হামাসের রকেট হামলার জবাব দিতে অবরুদ্ধ গাজার অধিবাসীদের ওপর হামলা করা ছিলো ইসরাইলী সেনাদের ‘অধিকার’ ও ‘দায়িত্ব’। ‘গাজা অভিযান- বাস্তব ও আইনগত দৃষ্টিকোণ’ - শীর্ষক ১৬৩ পৃষ্ঠার ওই প্রতিবেদনে প্রথমবারের মতো ইসরাইল স্বীকার করেছে, তাদের সেনাবাহিনী গাজায় হোয়াইট ফসফরাস সমৃদ্ধ বোমা ব্যবহার করেছে। তবে গাজা হামলার ছবি, ইসরাইলী সেনাদের স্বীকারোক্তি ও হতাহত ফিলিস্তিনীদের ডাক্তারী রিপোর্টে দুর্বল ইউরেনিয়াম ও রাসায়নিক হোয়াইট ফসফরাস শেল ব্যবহারের কথা প্রমাণিত হওয়া সত্ত্বেও তেলআবিব ওইসব অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছে। ২০০৮ সালের ডিসেম্বরের শেষ নাগাদ ইসরাইলী সেনারা গাজার নিরস্ত্র ফিলিস্তিনীদের ওপর ঝাপিয়ে পড়ে। তিন সপ্তাহব্যাপী ওই অভিযানে তারা ব্যাপক তাণ্ডব চালায় এবং নারী ও শিশুসহ ১,৪০০ ফিলিস্তিনীকে নির্মমভাবে হত্যা করে। এসময় অপর প্রায় সাড়ে ৫ হাজার ফিলিস্তিনী আহত হয় এবং গোটা গাজা উপত্যকা মৃত্যুপুরিতে রূপান্তরিত হয়। এ সময় ইসরাইলী সেনারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের হত্যা, আবাসিক এলাকায় বোমাবর্ষণ, জাতিসংঘ পরিচালিত স্কুলে গোলা নিক্ষেপসহ মানবতাবিরোধী ব্যাপক তৎপরতা চালায়। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ১৩টি যুদ্ধ অপরাধসহ এ ধরনের ১০০টি অভিযোগ তেলআবিব খতিয়ে দেখছে। জাতিসংঘ গাজায় ইসরাইলী সেনাদের যুদ্ধ অপরাধের ব্যাপারে দু’টি কড়া প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তেলআবিব ঐ প্রতিবেদন প্রকাশ করলো।
গাজায় হোয়াইট ফসফরাস ব্যবহারের কথা স্বীকার করেছে ইসরাইল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।