ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে আকাশে উড়তে থাকা বাংলাদেশকে টেনে মাটিতে নামিয়েছে জিম্বাবুয়ে ‘এ’ দল। জিম্বাবুয়ে সফরের প্রথম একদিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জাতীয় দলকে ৭ উইকেটে হারিয়ে সাকিবদের রীতিমত লজ্জা দিয়েছে তারা। প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে মাত্র ১৮০ রানে অলআউট হয় টাইগাররা। প্রায় ১২ ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় জিম্বাবুয়ে ‘এ’ দল।
বুলাওয়েতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে ১৮০ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। রকিবুল সর্বোচ্চ ৫৫ আর মুশফিকুর রহিম ৩২ রান করেন। মারুমা ৩টি আর চিবাবা ২টি উইকেট নিয়েছেন। জবাবে বাংলাদেশের বোলারদের সাধারণ মানে নামিয়ে এনে ঝড়ের বেগে ব্যাট চালিয়েছে জিম্বাবুয়ে ‘এ’ দল। ফস্টার ৭৮ রানে অপরাজিত থাকেন। জাতীয় দল থেকে বাদ পড়া টাইবু করেন অপরাজিত ৬৬ রান। ৩৮.১ ওভারে প্রয়োজনীয় ১৮১ রান তুলে নেয় জিম্বাবুয়ে ‘এ’ দল। নাজমুল ২ উইকেট নিয়েছেন।
বুলাওয়েতেই অনুষ্ঠিত হবে পাঁচটি ওয়ানডে। আর সেগুলোতে বাংলাদেশকে যে কঠিন পরীক্ষায় পড়তে হবে তা বুঝিয়ে দিল জিম্বাবুয়ে ‘এ’ দল। রোববার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রথম ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১৮০/১০(৪৯.৩ ওভার)
রবিবুল হাসানঃ ৫৫
মুশফিকুর রহীমঃ ৩২
নাজমুলঃ ২ উইকেট
জিম্বাবুয়ে ‘এ’ দলঃ ১৮১/৩(৩৮.১ ওভার)
ফস্টারঃ ৭৮ (অপ)
টাইবুঃ ৬৬ (অপ)
মারুমাঃ ৩ উইকেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


