somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন তাঁরা চিরকুমার

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতীয় সমাজে ছেলের বিয়ের বয়স হলে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা হন্যে হয়ে কনে খুঁজতে শুরু করেন। এই তোড়জোড়ে কেউ কেউ তড়িঘড়ি বিয়ের পিঁড়িতে বসে যান। কারও বা আবার বিয়ে ঝুলে যায় শিকে ছেঁড়ার অপেক্ষার মতো। এর জের ধরে কেউবা আবার বনে যান চিরকুমার। এই দলে বিখ্যাত ব্যক্তিদের সংখ্যা নেহাত কম নয়। ভারতের কয়েকজন স্বনামধন্য চিরকুমার কেন বিয়ে না করেই জীবনটা কাটিয়ে দেওয়ার চিন্তা করছেন, তা নিয়ে রয়টার্সের ব্লগে লিখেছেন ডেভিড লালমালস্বামা। সেই লেখায় উঠে এসেছে সাবেক রাষ্ট্রপতি ও পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালাম, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী, হালের কংগ্রেস নেতা রাহুল গান্ধী, টাটার শিল্পপতি রতন টাটা, অভিনেতা সালমান খান ও রাহুল বোসের বিয়ে না করার কারণ। পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্ত হতে সম্প্রতি বিয়ে না করার ইঙ্গিত দিয়েছেন বিখ্যাত গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধী। ঐতিহ্যবাহী কংগ্রেস দলের ৪২ বছর বয়সী সাধারণ সম্পাদক রাহুল গান্ধী গত সপ্তাহে কংগ্রেসদলীয় আইনপ্রণেতাদের সভায় বলেন, ‘বিয়ে করলে সন্তান হবে। আমি লক্ষ্যচ্যুত হয়ে যাব। আর চাইব আমার সন্তান যেন আমার আসনে অধিষ্ঠিত হয়।’ রাজনীতি নিয়েই জীবনটা কাটিয়ে দেওয়ার পরিকল্পনা এই চিরকুমারের। অচেনা নারীর সঙ্গে সম্পর্কটা কেমন হবে—এমন ভয় থেকে বিয়ে করার সাহস করেননি ৭৫ বছর বয়সী শিল্পপতি রতন টাটা। সিএনএন ইন্টারন্যাশনালের টক এশিয়া অনুষ্ঠানে তিনি বিয়ে না করার গল্প করতে গিয়ে বলেন, চারবার তিনি বিয়ের ‘খুব কাছাকাছি’ গিয়েছিলেন। তবে এক ধরনের ভীতি থেকে তিনি পরে পিছু হটেন এবং বিয়ে না করার সিদ্ধান্ত নেন। বাণিজ্যিক ও বিকল্পধারার চলচ্চিত্রের সফল অভিনেতা রাহুল বোস নিজেকে ‘অসুন্দর’ আর ‘গরিব’ মনে করেন। ৪৫ বছর বয়সী এই অভিনেতার ভাষ্য, ‘আমি “ভীষণ কদাকার”। এ ছাড়া যোগ্য পাত্রী খুঁজে পাওয়ার জন্য আমাকে আরও ধনী হতে হবে।’ বলিউডের ৪৭ বছর বয়সী জনপ্রিয় নায়ক সালমান খানের দাবি, তিনি বিয়ে করা থেকে মুক্তি পেতে অনবরত কাজ করে চলছেন। তবে বিয়েতে অনাগ্রহী হলেও বাচ্চাকাচ্চা তাঁর পছন্দের বলে জানালেন। কেন বিয়ে করলেন না? এমন প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী (৮৮) বলেছিলেন, ‘বিয়ের জন্য সময় পাইনি।’ ভারতে ক্ষেপণাস্ত্র প্রকল্পের জনক ও অন্যতম জনপ্রিয় রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামও চিরকুমার। পরমাণুবিজ্ঞানী হিসেবে যত সফল, বিয়ে করলে নাকি তাঁর অর্ধেক সাফল্যও অর্জিত হতো না—এমনটাই এক বন্ধুকে মজা করে বলেছিলেন তিনি।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×