somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভগবানের সহিত কথোপকথন ৪

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভগবানকে আজ কিঞ্চিৎ প্রসন্ন মনে হইল। এই প্রথম আমার আগমনেও তাঁর স্বর্গীয় মুখশ্রী হইতে হাসি অন্তর্হিত হইল না।

-প্রভু, আপনার প্রসাদ। এই বলিয়া চিকেন তন্দুরির প্লেট সামনে আগাইয়া দিলাম।

-ইহা কী?

-প্রভু দগ্ধ বন্য কুক্কুট। সুউচ্চ বৃক্ষশাখা হইতে শরাঘাতে নিপাতিত করিয়াছি।

ভগবান তিড়িং করিয়া লাফাইয়া উঠিলেন।

-এই বাঙ্গালীদের লইয়া আর পারিনা। আমার সৃষ্টির কল্যাণ লইয়া আমি আছি, আর উহারা আছে মারামারি, কাটাকাটি, কোপাকুপি, খাওয়া খাওয়ি লইয়া। আবার উহারা ছড়া বাধিয়াছে, “মারিব মৎস্য খাইব সুখে।“ এখানেও মারামারি, আমার সৃষ্টির কী বিষম লাঞ্ছনা। ধিক, মহা পাতকের দল।

-কেন প্রভু মৎস্য মারিয়া খাওয়া কী অন্যায়? আমি বিস্মিত।

- কেন? মারিব, খাইব; এইসব বলিতে হইবে কেন? বলিতে পারিস না “ধরিব মৎস্য রাঁধিব সুখে?” তাহা হইলেই একটা অহিংস অহিংস ভাব চলিয়া আসে।

- প্রভু মৎস্য যেমন পিছলা করিয়া পয়দা করিয়াছেন উহা ধরা বহুত পেরেশানির কাজ।

এইবার ভগবানের চেহারা প্রসন্ন হইয়া আসিল।

-তোদের এবার এই পিচ্ছিল বস্তু ধরা শেখাইতেছি।

-কীভাবে প্রভু?

- বিশ্ব ব্যাংককে পাঠাইয়াছি। দুদক একবার করিয়া পিছলাইতেছে, বিশ্ব ব্যাংক আবারো পূর্ণ উদ্যমে ধরিতেছে। আবার পিছলাইতেছে, আবারো ধরিতেছে। ইহার মধ্যে যে শিক্ষা আছে তাহা পদ্মা সেতু নয়, দুর্নীতিও নয়, ইহা অতি পিচ্ছিল মৎস্য ধরিবার শিক্ষা, ওরে গর্ধভ। এখন দূর হ। মর্ত্যে ফিরিয়া বীভৎস হিংসার ছড়াটি পাল্টা।

প্রভুর নির্দেশে এই অধম অগত্যা ব্লগ লিখিতে বসিল।

ভগবানের সহিত কথোপকথন -৩
ভগবানের সহিত কথোপকথন ৫


সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মে, ২০২৬ রাত ১১:৩৫

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?



একজন মুসলমান হিসাবে, জীবনের সারা পথ আত্নত্যাগ ও পরপোকারে লিপ্ত থাকা আবশ্যক ।
ঈদুল আজহা আমাদের জন্য সেই বার্তা নিয়ে আসে, প্রতি বৎসর... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুন, ২০২৬ দুপুর ১২:০৬


ঐ এক ঝাক শিশুকে দেখলেই-
মনে পরে আমার শৈশবের কথা;
আমি হারিয়ে যাই, চিরচিনা পথের
ধূলি মাঝে- কতই না স্মৃতি! গুমরে
তুলে আমাকে- যার ভাষা হারিয়ে যায়;
লজ্জাবতীর মতো- মুচকি হাসি ফুরিয়ে
যায় অশ্রুসিক্ত নয়ন-... ...বাকিটুকু পড়ুন

×