"সাইদীদের মুক্তি না দিলে বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা হবে"- কতিপয় বিশ্বনেতার এমন উক্তিতে (ক্ষমতা কুক্ষিগত করে রাখার চক্রান্তে পদ্মা সেতু করার পর্যাপ্ত অর্থ না থাকলেও সেই সুদুর রাশিয়া থেকে বিপুল অর্থে অস্ত্র কিনে আনা ) ক্ষমতাসীন সরকারের কোনো ক্ষতি না হলেও , ক্ষতি হবে আমার মত দেশের সাধারণ জনগনের যারা অনেক আগেই অন্তত আরব দেশগুলো থেকে লাঞ্চিত হয়ে দেশে প্রত্যাবর্তন করছে বা পাঠিয়ে দিচ্ছে , বৈদেশিক মুদ্রার গুরুত্ব অন্তত আমরা সবাই জানি ।
মাননীয় প্রধানমন্ত্রী শুধু মাত্র নিজ এই দুপয়সার (মরলেই শেষ) ক্ষমতার সাথে আপসহীন বলে তার আওয়ামীলীগের-ছাত্রলীগের ঘোষিত "দেশের যতগুলা বিএনপি-জামাত-শিবির আছে হেইগুলার লিস্ট তৈরী করে ফেল তোরা, নির্মূল করার সময় হইসে , পুলিশ তো আছেই" কর্মসূচিতে দ্বিতীয় মুক্তিযুদ্ধের অসহায় মানুষগুলা যখন ইট-বাসের কঞ্চি ফেলে দাদাদের কাছ থেকে অস্ত্র নিয়ে (৭১এর পাকিস্তানের আচরণের অবতীর্ণ) আওয়ামিলীগ এর বিরুদ্ধে নেমে পরবে , তখনি বলা যাবে যে এই যুদ্ধ ষোলকলা পূর্ণ হলো, আর দাদা মোদের গৃহযুদ্ধ লাগাতে তো আগে থেকেই ঝোলা খুলে বসে আছেন।
একদিকে সৎ নিষ্ঠাবান পুলিশ ভাইয়েরা আমার যেমন অসহায়ভাবে শুধু হুকুম তামিলে ব্যাস্ত , অপরদিকে শত শত পরিবারের কর্মক্ষম ব্যক্তিটি সীমাহীন ধরপাকরে জেলের রুটি খেলেও তার পরিবার কাটাচ্ছে চরম দুর্ভোগে, না খেয়ে খেয়ে । বদদুয়া গুলান কিন্তু এমনেই লাগে | কে জানে কার প্রার্থনা কবুল হয়, দেশে কিন্তু আনাচে কানাচে ঈমানদার মানুষের অভাব নাই।
বিশ্ব মিডিয়াগুলোতে যখন শাহবাগ বা যুদ্ধপরাধ নিয়ে লেখা হলো সবার মত আমরাও বললাম "বাহ বেশ বেশ ", কিন্তু আজ যখন এই নরগণহত্যা নিয়ে লেখা হচ্ছে তখন আমরা "তুই রাজাকার তুই রাজাকার" না বলতে পারলেও এটা কিন্তু ঠিকই বলছি যে "দেশের পত্রিকার উপরে তোমার কোনো বিশ্বাস নাই ? ওই বিশ্ব মিডিয়াগুলোত দুর্নীতি ও হলুদ সাংবাদিকতায় ভরা !! " ।
আব্বুকে যখন latest পরিস্থিতিতে ফোন দিয়ে জানিয়ে সাবধান করে দেই তখন দেশের মিডিয়ার উপরে নির্ভরশীল আব্বু আমার হয়ত চিন্তা করে যে "আমি বিদেশ থাকি না আমার পোলায়!! ", তখন আপনাদের সবাইকেই বলব যে আপডেট খবরগুলা পথে থাকা আপনার পরিবার বা বন্ধুকে জানিয়ে সাবধান করে দিন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, হাজার হোক মৃত মানুষটির পরিবারের আহাজারি আমাদের কানে না পৌছালেও আপনারটা আমার কানে পৌছালে আমরা কষ্ট পাব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




