somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী দিবসে আমাদের আন্দোলনে সম্পৃক্ত নারীদের কথা

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেদিন আমাদের ওপর লাগাতার আক্রমন হলো, ২২ শে ফেব্রুয়ারি, সেদিন কয়েকজন নারী ছাতে উঠে গরমপানি ঢেলে ঠেকিয়ে দিয়েছিলেন জামায়াত-শিবিরের কয়েকটা মিছিল।

সেদিনকারই (২২ শে ফেব্রুয়ারি) কথা, এক মহিলা দেখি শান্ত অথচ দৃপ্ত ভাবে হাতে লাঠি নিয়ে উঠে দাঁড়ালেন, হামলা শুরু হতেই। প্রথম ওয়েভটা শেষে পাশের এক সহযোদ্ধাকে প্রশ্ন করে জানলাম, উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, কোনো রাজনীতি করেন না, তবে সেদিন তার হাতে লাঠি দেখে বুঝেছি, লড়তে জানেন।

পিচ্চি মেয়েগুলো এক পাশে ফ্যাঁকাশে মুখে বসে ছিলো, খুব বেশী হলে কলেজে পড়ে, হামলা আসছে শুনেই এক লাফে উঠে কোমর বাঁধলো, হাতে উঠলো লাঠি। (২২ শে ফেব্রুয়ারি)

২২ শে ফেব্রুয়ারি, হামলার কয়েকদফা শেষ, এক মেয়ে দেখি একা একা হাতে লাঠি নিয়ে একদিকে টহল দিতে যাচ্ছে - একলাই, পুলিশও নেই সেদিকে!

আগের সেই বিক্ষোভের দিনে, খুলনাতে দফায় দফায় ককটেল ফাটছে, আমরা সংখায় খুবই কম, চারপাশে ছড়িয়ে আছি নজর রাখতে। এক মেয়ে চুপচাপ মঞ্চে বসে, অবস্থান ছাড়বে না। তার সাফ কথা, সে নিজের নৈতিক অবস্থান ছাড়বে না, সে জামায়াতের বিরোধীতা করবে, মঞ্চে একা বসে হলেও, নিরস্ত্র হলেও।

আজকে মঞ্চের এক পাশে দেখি এক আন্টি তুফান বেগে ঝাড়ি দিচ্ছেন কয়েকটা ছেলেকে, কারন আজকে মঞ্চে ওদের ক্যাম্পাসের উপস্থিতি কম। স্পেশাল ঝাড়ি ছিলো, ছেলেগুলা দায়িত্বহীন হইলে হৈল, মেয়ে গুলান কেনো আসে নাই?

একটা মেয়ে, আগে নিয়মিত ছিলো, আসতে পারছেনা কয়েকদিন বাসার চাপে, তবে নিয়মিত ওয়াচ করছে শিবিরের একটিভিটি, খুঁজে বের করছে ক্লু।

গতকাল একটা মজার জিনিষ জেনেছি, একটা মেয়ে আসে রোজই তার মা আর বোনকে নিয়ে। তার মা নাকি জামায়াত-শিবিরের হরতাল ঘোষনা হলে হাতে লাঠি নিয়ে নামেন জামায়াত-শিবিরের পিকেটার পেলে ঠ্যাঙাবেন বলে!

আমার মা, সেদিন বলছিলেন, স্যান্ডেল না পরে কেডস পরে বেরোতে, যিনি খুলনার বাইরে থাকলে সকালে ফোন করে ওঠান, "অফিস যা, আর বিকেলে কিন্তু মঞ্চে যাবি"।

দুঃখিত, এলোমেলো লেখার জন্যে। আমি লোকটা নারীবিদ্বেষী কিনা, তাই হয়তো নারীদিবসের লেখা খুব একটা সুবিধের হলো না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×