ধ্রুবতারা
১৭ ই আগস্ট, ২০০৬ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ নগর, ব্যস্ততা, কোলাহল
দিগন্তে বিস্তৃত অনন্ত অপূর্ণতা
বিষাদি বাতাসে লুকানো শিশির,
ক্ষনে ক্ষনে জীবনের
উষ্ণ আলিঙ্গনে দোলা দেয়
মোহনায় ভেসে যাওয়া
বিদগ্ধ স্বপ্নগুলো।
মাঝরাতে জানালায় কান্নার ধ্বনি
সুতোহীন ঘুড়ি. সুতোর টানাটানি
নাটাই হাতে-
দিগন্তের পানে চেয়ে থাকা,
আকাশ নীলিমায়
পূর্ণিমা চাঁদের আলোয়
সবকিছুই মিথ্যে মনে হয়।
ক্ষতি, দুরত্ব, অভিমান
স্মৃতির অতল গহ্বরে তলিয়ে
একাকীত্বতায়, পোড়া চেতনায়
তবুও রঙ্গীন স্বপ্ন আঁকে
কাজল কালো দু'চোখে
পরাজিত প্রদীপের মতো
নিশ্চুপ ধ্রুবতারা।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন