আজ বড় ক্লান্ত আমি
এক কাপ চা বড্ড বেশী প্রয়োজন।
মৃতু্যর অতল গহ্বর থেকে
হীম শীতল ছায়ায়
উঠে আসা কোনো এক নিভৃতচারীর
গল্প লিখতে গিয়ে
নিজেই হারিয়ে ফেলেছি
অতলান্তের গভীরতা।
মাথাটা ভীষন ধরেছে
এক কাপ চা বড্ড বেশী প্রয়োজন।
ভাবনার তীর ফনা তুলে তাকায়;
অভিযোগ, অনশনে যাবে।
আমি ভয়ে কুকড়ে যাই।
দু'হাত তুলে ক্ষমা চাই,
আমাকে দিয়ে ওসব হবেনা।
তবু নিভৃতচারীর অজানা ঠিকানায়
আমি পথের দিক খুঁজে বেড়াই।
বড্ড ক্লান্ত আমি
এক কাপ চা খুব বেশী প্রয়োজন।
অবশেষে পেলাম পাথেয়
যা কিছু ছিল, সব হারিয়ে যায়
অলস ভাবনায়।
নিভৃতচারীর গল্পে
আমি খুঁজে পাই নিজেকে
বড় একা মনে হয়।
তবুও লিখবো আমি
একাকীত্বের নিভৃতচারনা।
টেবিলের উপর চায়ের কাপ
মাথার উপর ফ্যানের ঘটঘট শব্দ
আর মাথা ঝিম ধরানো বাতাস
চা'টা ঠান্ডা হয়ে গেল বোধহয়;
হোক, এখন আর চা খাবোনা।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৬ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



