১৪।০৩।১৩, বিকাল, দুপূরে খাবার পর একটু গড়িয়ে নিচ্ছাম। কারেন্ট থাকেনা বলে মোবাইল, ক্যামেরা চার্জও দিতে পারছিনা তেমন।অল্প চার্জ ছিলো বলে হঠাৎই বন্ধ হয়ে গেছিল মোবাইল, অ্যালার্ম ছিলো ০৪.৪৫টায়, বেজে ওঠার পর মোবাইল খুললে দেখি অর্পার টেক্সট-'৫ টায় দুলাভাই লোক পাঠাবে, তৈরী থেকো ঘুরতে নিয়ে যাবে তোমাদের'। ঠিক ৫টায় নিচে মোটর সাইকেলের আওয়াজ শুনলাম, ব্যালকনীতে গিয়ে দেখি ৩টা বাইক দাড়িয়ে। অন্য দুজন অনিচ্ছা প্রকাশ করলেও আমি বেরোবার প্রস্তুতি নিয়ে নিচে নেমে এলাম। আমরা কি কি দেখেছি আর কি কি দেখার আছে ওদের সাথে যখন মেলাতে গেলাম সমীকরন মিললো না আমার, আমরা আসল ছেড়ে নকল দিয়ে পুরোটা সকাল কাটিয়েছি। তারা মিয়া আর এরশাদ আন্তিকতার সাথে ঠকিয়েছে আমাদের। তড়িঘড়ি করে অন্য ২ জনকে ডেকে বললাম সব, আমার মতই বেকুব হয়ে গেলো ওরা। কোনমতে তৈরী হয়ে বেরিয়ে পড়লাম বাইকের পিছনে চড়ে। বিখিল দা, রূবেল, সাকু ওরা আমাদের নিয়ে গেলো সোমেশ্বরীর তীরে সাখাইদ বাধে, ওখানে গিয়ে জানতে পারলাম এখন নদী যে পথে চলছে ওটা আগে ছিলো গ্রাম,বন্যায় পরিবর্তিত হয়েছে নদীর গতিপথ। সাগরদীঘী দেখলাম, যদিও নেই তার আগের সেই জৌলুস। গল্প প্রচলিত আছে প্রাচীনকালে রাজা জনগনের পানির কষ্ট লাঘবের জন্য দীঘী খনন করেন কিন্তু দীঘীতে পানি না উঠলে তিনি স্বপ্নাদৃষ্ট হন রাণীকে দীঘীতে বিসর্জন দিলেই উঠবে পানি। জনগনের জন্য রাণী তাঁর জীবন বিলিয়ে দেন।কালক্রমে দীঘী এখন স্বচ্ছ জলের ডোবায় পরিনত হয়েছে। জাহাঙ্গীর আর শাহাদত নামে আমাদের ২ জন মোটর বাইক গাইড ঠিক করা হলো। আগামীকাল সকাল ৭টায় রওনা হবো আবার এটা ঠিক করে সবাই মিলে সন্ধ্যার নাস্তা সেরে রূমে ফিরে এলাম। রাতের খাবারের পর সকালের অপ্রাপ্তি আর আগামীকালের সম্ভাব্য সমৃদ্ধ ভ্রমন নিয়ে কথা বলতে বলতে আপন করে নিলাম সারাদিনের ক্লান্তিকে, উপহার দিলাম নির্মল ঘুমের রাজ্য।
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।