...........................
তোমার গর্জনঃছন্দ অনুধ্যানে রাখি__
উচ্চস্বরে অধ্যায়ন করি এই মিহি-শিহরণ,
চিরপাঠ্য ঢেউবর্ণমালা;
লাল-নীল মাছের গোয়েন্দাদল হঠাৎ উল্লাসে
ফিসফাস জানিয়ে গিয়েছে, এক চন্দ্ররতিকালে,
তোমার জটিল তৃষ্ণাকথা;
চিরকাল মানুষ জেনেছে, তুমি পরিতৃপ্ত রাশি রাশি জলে;
আলোপায়ী, প্রথমে তো আমিই জানলাম,
তোমারই পিপাসাসূত্রে জন্ম নেয় কসমিক-জ্যোতি!
...........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




