আশ্চর্য!
‘নির্লিপ্ত’ এই প্রতারক শব্দটি
কীভাবে আটপৌরে হয়ে উঠলো অামার জীবনের সাথে!
শৈশব থেকেই একটা দস্তানার মতো আমি কি বয়ে আনলাম তাকে?
কিংবা আমার অনেকগুলো প্রিয় রুমালের কোনও একটাতে
সযত্ন ভাঁজ হয়ে লুকিয়ে থাকতো করুণাপ্রার্থী এই ধারণাটি?
নিজের অজান্তেই আমি কি শয্যা পেতেছিলাম এর নিরীহ শরীরে?
অার তারপর, শীতল পাটির মতো মুড়িয়ে রাখা
আমার স্বপ্নগুলোকে বিছিয়ে দিয়েছিলাম!
আমি তো যন্ত্রণার খানাখন্দে তাঁবু খাটিয়ে
তার প্রবেশ পথে ঝুলিয়ে দিয়েছিলাম নেকড়ে-তাড়ানো ঘন্টি!
আজও উদ্বিগ্ন আমগাছের হেলানো ডালে শয্যা পেতে
শুয়ে থাকি নির্মিলীত জাগ্রত আঁখি; আশ্চর্য!
'নির্লিপ্ত' এই উদ্ভট শব্দটি কী করে পদবী হলো আমার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


