somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব মায়েদের অশ্রু যে সব সময় একি রকম হয়।

২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিখারি মেয়েটি প্রতি সপ্তাহেই একবার আসে।
আজ দেখি কোলে একটা বাচ্চা। বিরামহীন কেঁদেই যাচ্ছে।
আমি অফিস রুম থেকে বাইরে এসে দাঁড়ালাম।
জানলাম,পেটে ক্ষুধা তাই শিশুটি কাঁদছে।
কাজের ছেলেটিকে দিয়ে প্লেটে করে বাচ্চাটাকে কিছু খাবার দিলাম।
মাদুর পাতা বারান্দায় বসে মা শিশুটিকে খাওয়াচ্ছে। চোখে পানি চলে আসার মতো অপরুপ সে দৃশ্য।
এবার আমি জানালাপানে ওদের দিকে চেয়ে রইলাম।
কিন্তু ছেলেটির যে কান্না থামেই না।
ভিখারি মেয়েটির কাছে জানতে চাইলাম, ও এখনো কাঁদছে কেন?
মেয়েটি বললো- আমার পেটেও যে ক্ষুধার যন্ত্রনা,
তাই মা"কে না দিয়ে যে ও কিছুই খাবে না।
তাই কান্না দিয়েই মায়ের জন্য খাবার চাইছে।
আমি বললাম, তুমি নিজেই তো আমার কাছে দু জনার খাবার চাইতে পারতে।
মেয়েটি বললো- রাতে শিশুটি না খেয়েই ঘুমিয়েছিলো। আর অল্প কিছু খাবার ছিলো, আমি আর সহ্য করতে না পেরে তা নিজেই খেয়েছিলাম।
তাই দুপুরে আমি খাবারটুকু না খেয়ে ,রাতে যে আমার শিশুটি না খেয়ে ঘুমিয়ে ছিলো সেই যন্ত্রণার উপশম করছিলাম। ভিখারী মাতার চোখে দেখি অশ্রুকণা।

হার্টসফিল্ড এয়ার পোর্টের ডিপার্টচার লাউন্জে বসে আমার সহযাত্রী ৬৮ বছরের বৃদ্ধা ডরোথি যখন জন্মদিনে তার সন্তানের কাছ থেকে প্রাপ্ত বার্থডে উইশ কার্ড দেখাচ্ছিলো, আর পরম পরিতৃপ্তি খুঁজে পাচ্ছিলো জন্মদিনের শুভেচ্ছা কার্ডের স্পর্শে -তখন বাংলার এক নিভৃত ব্যাথাতুর মা'য়ের গল্প আমি পাশ্চাত্যের এক মায়ের কাছে এভাবেই পোঁছে দিয়েছিলাম। তারপর দেখেছিলাম -বৃদ্ধা ডরোথির চোখে ও হৃদয়ে দহন লাগা অশ্রুকনা।
বুঝেছিলাম শুধু হাজারো ব্যবধানের মাঝে সব মায়েদের অশ্রুসজল চোখ সবসময়, সব জায়গায় , সব মুহুর্তে একি রকমই হয়।
১৩টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×