আমার বন্ধু সকালে তার ফ্রি মিনিট ব্যবহার করে ফোন করে ঘুম ভাঙ্গালো। আমি যার পরনায় বিরক্ত (আসলে সত্যি বিরক্ত না, একটু ভাব) হয়ে ফোন ধরলাম।
সে নাকি আমেরিকা যাবার ডিভি পাইছে। আমি বললাম পাইছ , ভালো কথা, তাই বলে এতো উত্তেজিত হবার কি আছে। পরে যা জানলাম, তাতে মনে হলো বিষয়টা ব্লগে জানানো যেতে পারে। কারণ আমাদের দেশটা সব সম্ভবের দেশ।
আমার বন্ধু ২০০৪ বা ২০০৫ এ শেষ আবেদন করেছিল, তারপর আর করে নাই। কিন্তু যে প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে ঐ সময় সে আবেদন করেছিল, তারা এককটাই মহান, এতটাই দেশপ্রেমী (বা আমার বন্ধুপ্রেমী, চেহারা মাশাল্লা ভালো) যে, আমার বন্ধুকে না কি এর পর আর নিজে থেকে আবেদন করা লাগেনি।
আমার বন্ধুর হয়ে, পল্টনের এই অফিস থেকে প্রতিবছর ই আবেদন জমা পড়েছে। বলা বাহুল্য, কথাগুলো আমার বা আমার বন্ধুর না, এই প্রতিষ্ঠান, ফোন করে আমার বন্ধুকে তাই বলেছে।
এখন তারা যোগাযোগ করতে বলেছে। আমারকাছে বিষয়টা অনৈতিক মনে হচ্ছে। আর খুবই সন্দেহজনক মনে হচ্ছে। আমার মনে হয়, আপনারা এই বিষয়ে কিছু পরামর্শ দিতে পারেন। আমার বন্ধু চাইছে, আমি তার সাথে ঐ অফিসে যাই। হাজার হোক স্বপ্নের দেশে যাবার হাতছানি।....
আপনাদের মতামতের আশাই রইলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




