[ইটালিক] 1999 সনের মধ্যবর্তী কোন এক বিভ্রান্ত ক্ষণে রাতে জেগে আছি। হঠাৎ মনে হলো চরম আধুনিকতায় কবিতা নিয়ে করতে এঙ্পেরিমেন্ট। অতি সরল ভাষা মন হতে খাতায় দিলাম ঢেলে। কিছু একটা হলো সৃষ্টি। কবিতা মনে করলে কবিতা। ...................[/ইটালিক]
[রং=#999999][সাইজ=4]কিঞ্চিৎ ঘোর[/সাইজ][/রং]
-------------------------
[সাইজ=3]আমি ছিলাম
জানালার ধারে দাঁড়িয়ে,
হঠাৎ ছাদ হতে খসে পড়ল
একটা ধূসর টিকটিকি;
হৃদপিন্ডটা স্বচেষ্টায় কিঞ্চিৎ কম্পন বাড়ালো।
বাইরে নিমগাছটি দুলছিল,
একটি রুঙিন পাখী এসে বসল ডালে।
দরজা খুলে গেলাম বাইরে;
হঠাৎ উঠল ঝড়; ঘরে এলাম ফিরে।
পরিচিত বিছানায় নিজেকে শুইয়ে দিলাম ।
হঠাৎ করেই ঘুম, তারপর না বোঝা স্বপ্ন।
ঘুম ভেঙে গেল, বাইরে অন্ধকারের ছোটাছুটি;
চোখ আবার বন্ধহলো কোন এক অজানা আশংকায়।[/সাইজ]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




