বিতত একজন অপয়া
নিগ্রহ সঞ্চয় করে কাছে টানে তমিস্র।
ক্ষুরধার চোখে তরক্ষু দল দেখার ভয়ে
চোথ মেলে রাখে রাতে।
ভোরের পাখীর ডাক
শেষ হতে না হতেই
তার পানে ছুটে আসে অপবাদের ডাক।
আলোর কাছ থেকে তাই আড়ালে লুকায় ....
সে ভীত নয়, পরাজিত নয় মিথ্যের কাছে।
সে সংকিত, সে লজ্জিত;
পবিত্র বাতাস কুৎসিত শব্দ তরঙ্গে ভরে যাক,
সে চায়না। সে প্রকৃতি প্রেমিক,
নিষ্কোলুষ প্রকুতি চায় সে ,
তাতে যদি ক্ষতি হয় নিজের তবুও।
সে প্রকৃতির কাছে দায়ী হতে চায়না;
প্রকৃতি বহুদিন মনে রাখে নির্যাতন আর
প্রকাশ করে এক সময় পেরিয়ে আর এক সময়ে ।
কিন্তু দূর্জন নির্বোধ মানবের কাছে
সবই ক্ষণিক , বর্তমান; তারা দূরদর্শী নয়।
অসূয়া সময় তারা বোঝেনা, শুধু বোঝে
একজন অবিন্যস্ত তথাকথিত অপয়ার কষ্ট।
1/10/2000
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৬ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



