এরই নাম হয় বাঁক যদি
তবে সে বাঁকের কোনায় কোনায় যে নিদর্শন
তাতেই জাগায় উৎকর্ষ পানি আর মাটির ঘর্ষন।
গড়ে ওঠে শত বাঁকে শত জনপদ,
জগৎ এগিয়ে চলে বানিয়ে হাজারো মত।
সময় বর্ধিত হয় সম্মুখে অসীম পথে,
বাঁকের আকার বদলায়, ঐতিহ্যও সাথে সাথে।
ইতিহাস জমা হয় ইচ্ছেমত যেভাবে জমে পলি
ইতিহাস দূষিত হয় যেমন পলির সাথে গোবর মিলি।
তারপরও.......
থেমে থেমে এগিয়ে চলে নদী
অনেক অজানা প্রশ্নের উত্তর পাওয়া যেত যদি?
সহজ সমীকরণে এগিয়ে যেত ভুবন
বাঁকের কোনগুলো হতো অকল্পনীয় কোন ছবির মতন।
সুখ প্রাপ্তির অসম্ভাব্য চিন্তা ঢুকতনা মাথায়
কবিতা লেখার ইচ্ছেও হয়তো জাগত না এ খাতায়।
নদী থেমে থেমেই এগিয়ে যাবে
বাঁকের আকার সময়ের সাথেই বদলাবে।
অযথা আকাশ পাতাল ভেবে সময় হবে নষ্ট,
বুঝতেই পারবনা অতি ক্ষুদ্র এক মানব আমি
--সঠিক না ভ্রষ্ট।[/ইটালিক]
28/08/2000
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



