একখানা টিকটিকি আর
একখানা বিদঘুটে গুবরে পোকার।
তাকিয়ে ছিলাম অপলকে বুঝব বলে
কে বেশী অসহায়, টিকটিকি না গুবরে পোকা।
দূর থেকে হঠাৎ দৌড়ে এল সে,
সে টিকটিকি।
এ দিকে একা একা আলোর পরশে খেলছিল
গুবরে পোকা।
খপ করে কামড়ে ধরে কোমড়ে টিকিটিকি তারে
নিয়ে যায় দৌড়ে খাটের তলে আলো ছায়ায়।
খাটের তল যুদ্ধের ময়দান।
প্রচন্ড ধস্তাধস্তি। অসমতা,
একজনের জীবন মরণ যুদ্ধ
আরেকজনের আহারের প্রয়োজন।
গুবরের আহারের মধ্যে পড়েনা টিকটিকি
তাই যুদ্ধ জয় তার কাছে শুধুই মুক্তি।
অন্যপক্ষে টিকটিকির জয় মানে নিশ্চিত একটি মৃত্যু ।
যুদ্ধ দেখছিলাম, আসলে দেখতে চেয়েছিলাম
কে বেশী অসহায়,
খাদ্য বঞ্চিত যে সে না কি
অস্তিত্ব সংগ্রামে পরাজিত যে সে।
হঠাৎ মুখ থেকে ছুটে গেল গুবরে পোকা;
টিকটিকি বিভ্রান্ত, উদ্ভ্রান্ত, হতাশ।
শুরু হয় যুদ্ধের ময়দানে দৌড় প্রতিযোগীতা।
গুবরে হঠাৎ উল্লোসিত।
তারপরও প্রশ্ন থেকেই যায়
কে বেশী অসহায়?
টিকিটিকি না গুবরে পোকা
না তৃতীয় পক্ষের কেউ,
কোন দর্শক -- হয়তো আমিই।
হালকা আলো ছেড়ে একটু পরেই
একটি কীট আর একটি সরীসৃপ হারিয়ে যায়
অন্ধকারের আড়ালে,
অজানা থেকে যায় ফলাফল,
তখন সত্যিই তো কাকে বেশী অসহায় বলব আমি?
[আন্ডার]15/07/2002
রাত 10:50[/আন্ডার]
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৬ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


